অবিক্রিত থেকে গেলেন সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৮ ১২ ফেব্রুয়ারি ২০২২
চলমান বিপিএলে ফর্মের তুঙ্গে থাকলেও আসন্ন আইপিএলের ১৫তম আসরে জন্য দল পাননি সাকিব আল হাসান। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত আইপিএলের প্রথম দিনের নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে ডাকা হলে আগ্রহ দেখায়নি কোনো দলই।
গত আইপিএল মৌসুমটা বেশ বাজেভাবে কাটে সাকিবের। এরপর বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই অলরাউন্ডার। তবে বিপিএলের অষ্টম আসরে শেষ পাঁচটি ম্যাচেই ম্যান সেরা হয়েছেন তিনি, ব্যাটে-বলেই আছেন ফর্মের তুঙ্গে। তবুও ডাক পেলেন না সাকিব।
তবে সাকিবের আসন্ন আইপিএল আসরের দল পাওয়ার সুযোগটা যে একেবারেই শেষ হয়ে গেছে- তাও কিন্তু নয়। কোনো দল যদি আগ্রহ দেখায়, তাহলে রোববার নিলামের শেষ দিনে ডাকা হবে সাকিবের নাম।
সাকিব এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০১৮-২০২০ পর্যন্ত খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর সর্বশেষ ২০২১ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সেই ফেরেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। তবে ব্যাটে-বলে করতে পারেননি আশানুরুপ পারফর্ম। আর সে কারণেই হয়তো আগ্রহ হারিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
এদিকে, এদিন নিলাম শুরু হতেই সবাইকে চমকে দিয়েছেন দিল্লির ব্যাটার শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসের জন্য বেস প্রাইস ২ কোটি টাকায় লড়াই শুরু করে আরসিবি ও দিল্লি। লক্ষ্ণৌও যোগ দেয় সে লড়াইয়ে। পরে আগ্রাহ দেখায় কেকেআরও। শাহরুখদের লড়াই চলে দিল্লির সঙ্গে। শ্রেয়াসকে ফেরাতে মরিয়া ছিল দিল্লি। ১০ কোটি টাকা দর হাঁকে গুজরাট টাইটানস। তবে শেষমেশ ১২ কোটি ২৫ লাখ টাকায় শ্রেয়াসকে দলে ভেড়ায় কলকাতা।
এখন তাই প্রশ্ন উঠছে- শ্রেয়াসই কি হতে চলেছেন কলকাতার পরবর্তী ক্যাপ্টেন? জবাবটা এখনই জানা না গেলেও জানা যাবে অপেক্ষার পরই। এদিকে, নিলামের আগে আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি) ও সুনীল নারাইন (৬ কোটি)- এই চার ক্রিকেটারকে ধরে রাখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- FIFA World Cup Glory: A Century of Champions
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















