আইপিএলের কারণে বাংলাদেশের হয়ে খেলবেন না সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ১৯ ফেব্রুয়ারি ২০২১
আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন না সাকিব আল হাসান। আইপিএল ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। এসময়ে জাতীয় দল লংকা সফর করবে। সফরে টেস্টের সাথে ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা।
একই সময় আইপিএল ও জাতীয় দলের খেলা পড়ে যাওয়ায়, আইপিএলকে বেছে নিলেন সাকিব। অর্থাৎ, ভারতের টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশের হয়ে লংকানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।
আইপিএল খেলার জন্য শ্রীলংকার বিপক্ষে সিরিজে ছুটি চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। সাকিব টেস্ট খেলতে না চাইলে বিসিবি কোনও বাধা দেবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, সাকিব টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে চায়। সে টেস্ট খেলতে চাইছে না। আইপিএলে খেলার জন্য ছুটি চেয়েছে ও। ইতোমধ্যে আমাদের একটি চিঠি দিয়েছে সে। যদি কেউ দেশের হয়ে টেস্ট খেলতে না চায়, তাহলে কাউকে জোর করবে না বোর্ড।
করোনা ইস্যুতে এর আগে দু’বার বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ স্থগিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সময়সীমা বাড়ানোয় এপ্রিলে সিরিজটি আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়। এখনো সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে ইতোমধ্যে সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডেতে খেলার ইচ্ছা বিসিবিকে জানিয়েছেন সাকিব। আইপিএল খেলতে আগামী ১৯ মে পর্যন্ত খেলোয়াড়দের উন্মুক্ত রাখছে বোর্ড। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলবেন না সাকিব। তৃতীয়বারের মতো বাবা হতে বেশ আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
গতকাল হওয়া আইপিএলের ১৪তম আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে আবারো দলে নিয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সাথে আইপিএলের নিলামে বিক্রি হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। ১ কোটি রুপিতে ফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাই মুস্তাফিজকেও ছুটি দেওয়ার মানসিক প্রস্তুতি রেখেছে বোর্ড।
আকরাম বলেন, অন্যদেরও ছুটি দেবে বোর্ড। মুস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেওয়া হবে। বোর্ডের সিদ্বান্ত, কেউ খেলতে না চাইলে, জোর করে কাউকে খেলানো হবে না। উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে বিসিবির নিয়ম ছিল-বছরে দু’টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন খেলোয়াড়রা।
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
















