আইপিএলের চূড়ান্ত নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৩ ২ ফেব্রুয়ারি ২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত নিলামের মেগা তালিকায় জায়গায় করে নিয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। যদিও আগে বলা হয়েছিল আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন ৯ টাইগার ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামে পাঁচজনের বেশি বাংলাদেশিকে রাখেনি বিসিসিআই।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মেগা নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে মোট ৫৯০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বিসিসিআই।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত নিলামে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। নিলামের আগেই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও শামীম পাটোয়ারি প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েন।
পাঁচ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে সুযোগ পেয়েছেন সাকিব ও মোস্তাফিজ। প্রথম ধাপে প্রকাশ করা তালিকাতেই এ বিষয়টি চূড়ান্ত হয়েছিল। ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
বাকি তিন ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার, তাসকিন ৩১ নাম্বার এবং শরিফুলকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে। সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিয়মিত তারকা হলেও বাকি তিনজন এখনও আইপিএলে খেলেননি। এদের মধ্যে শরিফুল ইসলাম প্রথমবারের মতো আইপিএলের নিলামে নিজের নাম তুলেছেন।
মোট ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে বিদেশি রাখা হয়েছে ২২০ জন। সেখান থেকে আফগানিস্তানের রয়েছেন ১৭ জন। সর্বোচ্চ ৪৭ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২৪ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, জিম্বাবুয়ের ১ জন, নামিবিয়ার ৩ জন, নেপালের ১ জন, স্কটল্যান্ডের ২ জন এবং যুক্তরাষ্ট্রের ১ জনকে রাখা হয়েছে নিলামের তালিকায়।
চলতি বছরের ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। এ আসরের সবগুলো ম্যাচই মহারাষ্ট্রের তিন ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের নিলাম। নিলামে অংশ নিবেন মোট ৫৯০ ক্রিকেটার। যেখান থেকে সর্বমোট ২২০ ক্রিকেটার দল পাবেন।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















