ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৪৩০

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৪ ১৪ জুন ২০২১  

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, মে মাসের সেরা হয়েছেন মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন মুশফিক।

 

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা।  নিবন্ধিত সমর্থকরা  আইসিসির ওয়েবসাইটে ভোট দেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর