বাদ পড়লেন সাঈদ খোকন
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিক - তাপস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৪ ২৯ ডিসেম্বর ২০১৯
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা উত্তরের মেয়র পদে আতিকুল ইসলামের ওপরই আস্থা রাখলো দলটি। তবে অনেক আলোচনা - গুঞ্জনের পর হানিফপুত্র মো. সাঈদ খোকনের বদলে অবশেষে দক্ষিণে নৌকার বৈঠা তুলে দেওয়া হলো ফজলে নূর তাপসের হাতে।
আওয়ামী লীগ সাধারন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার দুপুরে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র ও কাউন্সিলর পদে মনোনীতদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, সব বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানাতে তাদের একটু সময় লাগছে।
তবে উত্তরে মেয়র আতিকের সঙ্গে দক্ষিণে সাংসদ তাপস যে চমক হয়ে আসছেন তা রাতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাদের অভিনন্দন বার্তায়। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণাটুকু।
গেল বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতায় সমালোচিত দক্ষিণের মেয়র মো. সাঈদ খোকন যে এবার আর আওয়ামী লীগের টিকেট পাচ্ছেন না, সে আভাস গেল ২৬ ডিসেম্বরই পাওয়া গিয়েছিল।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রাজনৈতিক জীবনে তিনি ‘কঠিন সময়’ পার করছেন।
তার জায়গায় এবার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিন মেয়াদ ধরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসা তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেরও নেতৃত্বে আছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গেল নভেম্বরে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আর আনিসুল হকের মৃত্যুর পর এ বছর ফেব্রুয়ারিতে উপ নির্বাচনে জিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আসেন মো. আতিকুল ইসলাম। তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক এই সভাপতি আতিক এর আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন।
অন্যদিকে আওয়ামী লীগের মত বিএনপিও ঢাকা উত্তরে তাদের পুরনো প্রার্থীর হাতে ভোটের টিকেট তুলে দিয়েছে। শনিবার এই সিটিতে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের নাম ঘোষণা করা হয়, যিনি ২০১৫ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগের আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চলতি বছরের শুরুতে এ সিটিতে উপ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
আর দক্ষিণের মেয়র পদে এবার বিএনপির প্রার্থী হচ্ছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, যিনি এবারই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালে প্রথম সিটি নির্বাচনে দক্ষিণে মেয়র পদে লড়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র মির্জা আব্বাস।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার আগে রোববার সকালে সমর্থকদের নিয়ে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে উপস্থিত হন আতিক ও তাপস। সভাপতিমণ্ডলীর কক্ষে গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন তারা। মনোনয়ন অনেকটা নিশ্চিত হওয়ায় বাইরে তখন চলছে কর্মী-সমর্থকদের তুমুল স্লোগান।
মেয়র পদে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মনোনয়ন বোর্ডে ছিলেন, তারা প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। গ্রহণযোগ্যতার দিকটি বিবেচনায় নিয়েছেন। সবার সম্মতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বাড়তি কিছু বলার নেই।
দুই সিটির মেয়র পদের পাশাপাশি ঢাকা উত্তরে ৫৪ এবং দক্ষিণে ৭৫ ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদে সমর্থিতদের নামও এ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন ওবায়দুল কাদের। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থিতদের নাম সোমবার ঘোষণা করা হবে।
আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও কাউন্সিলর পদে তা হবে না। এ কারণে কাউন্সিলর পদের প্রার্থীদের ক্ষেত্রে মনোনীত না বলে সমর্থিত বলা হচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে এবারই প্রথম রাজধানীর অর্ধ কোটি ভোটার মেয়র ও কাউন্সিলর বাছাইয়ে ইভিএমে ভোট দেবেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





