আপনাদের জন্য সবসময় লড়াই চালিয়ে যাব: ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪২ ২১ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণে ডোনাল্ড ট্রাম্প জনগণের জন্য সব সময় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।বুধবার হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
আমেরিকাকে সবচেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন বলে ভাষণে দাবি করেন ট্রাম্প। এসময় বাইডেন প্রশাসনের জন্য শুভকামনাও জানান তিনি।
সিএনএন’র প্রতিবেদনে জানানো হয়, অ্যান্ড্রুজে সমবেত হওয়া পরিবারের সদস্য এবং কর্মচারিদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, আপনারা চমৎকার মানুষ। এটা একটা মহান, মহৎ দেশ। আপনাদের প্রেসিডেন্ট হতে পারা আমার জন্য সবচেয়ে সম্মানের ও মর্যাদার।
সিএনএন জানায়, বুধবার হোয়াইট হাউস ছেড়ে পরিবারসহ অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান ট্রাম্প। সেখানে তার জন্য ছোট পরিসরে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়াও। সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নিজের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই পরিবার কত কঠোর পরিশ্রম করেছে, সেই সম্পর্কে কারও কোনো ধারণা নেই। তারা অনেক সহজ জীবন কাটাতে পারত। আপনাদের জন্য সবসময় লড়াই চালিয়ে যাব। সবকিছু পর্যবেক্ষণ করবো, সবকিছু শুনব আর আপনাদের বলতে থাকব যে এই দেশের ভবিষ্যত ভালো হতে পারবে না। আমি নতুন প্রশাসনের জন্য শুভকামনা রাখছি। আমি মনে করি তারা বিপুল সফলতা পাবে। সত্যিই দর্শনীয় কিছু করার জন্য তারা ভিত্তি প্রস্তুত পাবে।
মেলানিয়া ট্রাম্পকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করার আগে ডোনাল্ড ট্রাম্প তার চিফ অব স্টাফ মার্ক মিডোসের কথাও উল্লেখ করেন। মেলানিয়া সম্পর্কে তিনি বলেন, তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন ও সুন্দর একজন নারী। মানুষের মধ্য ভীষণ জনপ্রিয়।
বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, আপনাদের ফার্স্ট লেডি হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের বিষয় ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার চিন্তা ও প্রার্থনায় আপনারা সবসময় থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের সবার পরিবারের মঙ্গল করুন। ঈশ্বর এই সুন্দর জাতির মঙ্গল করুন। ধন্যবাদ।
অবকাশ যাপনের জন্য অ্যান্ড্রুজ ঘাঁটি থেকে ফ্লোরিডার গলফ ক্লাবে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







