আশা করি, সতীর্থরা আমার উপর আস্থা রাখবে: সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৪ ৫ নভেম্বর ২০২০
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা সম্প্রতি শেষ করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বাস করেন, সতীর্থরা তার উপর আস্থা রাখবেন এবং আগের মতোই ড্রেসিংরুমের পরিবেশ পাবেন।
নিষেধাজ্ঞার কারণে সতীর্থদের কাছ থেকে স্বাভাবিক আচরণ পাবেন কি-না তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক। তবে সাকিব মনে করেন না, তার প্রতি সতীর্থরা তথা সিনিয়র খেলোয়াড়রা বিশ্বাস হারিয়ে ফেলবেন। তবে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার মনে করেন, বিশ্বাস হারানোটাই স্বাভাবিকই।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব। নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের আহ্বান করে সম্প্রতি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করেন তিনি। সেই কারণেই ইউটিউব চ্যানেলে লাইভে আসেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। নিষেধাজ্ঞায় অবিশ্বাস সৃষ্টি হয়েছে কি-না, এমন প্রশ্ন করা হয় তাকে।
কোনও দ্বিধা ছাড়াই সাকিব বলেন, এটি খুবই কঠিন প্রশ্ন। আসলে কার মনে কি আছে, তা বলাও কঠিন। সন্দেহ জাগতে পারে, অবিশ্বাস দেখা যেতে পারে, আমি কখনই তা অস্বীকার করতে পারি না। তবে সবার সঙ্গেই আমার নিয়মিত যোগাযোগ ছিল। সেখানে যা কথা হয়েছে, তাতে আমার কাছে এমন কিছু মনে হয়নি। আশা করি, এই জায়গায় কোনও সমস্যা হবে না।
আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব। তিনি জানান, আমি বিশ্বাস করি, তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করতো, এখনো সেভাবেই করবে। তবে অবিশ্বাস করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের মধ্যে এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। তবে আমি মনে করি, তারা আমার প্রতি আগের মতো একইভাবে বিশ্বাস রাখবে।
তবে সাকিবের উপর যে সতীর্থরা আস্থা হারাননি ইতোমধ্যেই সেই প্রমাণ মিলেছে, যেদিন তার নিষেধাজ্ঞা উঠে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াররা। তাকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের অপেক্ষা তর সইছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ফিটনেস সেশনে যোগ দেয়ার মাধ্যমে মাঠে ফিরবেন সাকিব। ফিটনেস ঠিক থাকলে, নভেম্বরের শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটে খেলবেন তিনি।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















