ইংল্যান্ড-আয়ারল্যান্ড লড়াই দিয়ে শুরু বিশ্বকাপ সুপার লিগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০১ ৩০ জুলাই ২০২০
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এ নিয়ে পথচাল শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের। এ দিয়েই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। সাউদাম্পটনের রোজ বোল-এ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে শুরু হবে সন্ধ্যা ৭টায়।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে ছিল। তবে গেল ৮ জুলাই থেকে পুনরায় মাঠে ফিরে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের আয়োজন করে ইংল্যান্ড। সাউদাম্পটনে হয় সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যানচেস্টারে আরও দুটি টেস্ট খেলে দুই দল। গতকাল শেষ হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।
১১৬ দিন পর টেস্ট দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এবার ফিরতে যাচ্ছে ওয়ানডে। নিজ মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটও মাঠে ফিরছে। তবে এ সিরিজের গুরুত্বটা অন্য দিক দিয়ে।
এ দিয়ে চালু হচ্ছে আইসিসি ওয়ানডে সুপার লিগ। মূলত ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এ লিগের নিয়ম চালু করেছে আইসিসি। প্রথমবারের মতো এ লিগে খেলবে ১৩ দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।
২০২৩ বিশ্বকাপের আগে প্রতিটি দল ৮টি করে সিরিজ খেলবে। ৪টি নিজেদের মাঠে, ৪টি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে ৩ ম্যাচের। এ লিগের শীর্ষ ৭টি দল সরাসরি অংশ নেবে ওই বিশ্বকাপে।
তবে স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারা ৫ দলসহ সহযোগী ৫ সদস্য দল খেলবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে। সেখান থেকে মূল টুর্নামেন্টে সুযোগ পাবে দুই দল। মোট ১০ দলের অংশগ্রহণে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।
গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ওয়ানডে দিয়ে এ লিগ শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি আর হয়ে উঠেনি। অবশেষে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে গড়াচ্ছে সুপার লীগ। করোনার প্রার্দুভাবের মাঝেও টেস্ট দিয়ে ক্রিকেট মাঠে ফিরেছে ইংল্যান্ডে।
এবার সেখানে ওয়ানডেও ফিরছে। তবে এমন সিরিজে ইংল্যান্ডের সেরা তারকারা থাকছেন না। জো রুট, বেন স্টোকস, জশ বাটলার ও জোফরা আর্চারের মতো তারকাদের বিশ্রামে রেখে সিরিজ শুরু করবে ইংল্যান্ড।
কারণ, মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ শেষ করল। আবার ৫ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড। এমন ব্যস্ত সূচির কারণেই দলের অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছেন ইংলিশরা।
তবে দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। যার নেতৃত্বে গেল বছর নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিতেন ইংলিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মরগান।
ওয়ানডে সিরিজ খেলতে ২২ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে আয়ারল্যান্ড। করোনার কারণে স্কোয়াডটি বড়। তবে প্রথম ওয়ানডে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন আইরিশরা। প্রতি ম্যাচের আগে দল পরিবর্তন করতে পারবে তারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পুনরায় মাঠে ফিরতে পেরে খুশি আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নি।
ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি:
৩০ জুলাই : প্রথম ওয়ানডে
১ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে
৪ আগস্ট : তৃতীয় ওয়ানডে
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















