ইতিহাসের প্রথম ডাবল সুপার ওভারে রোমাঞ্চকর জয় পাঞ্জাবের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৭ ১৯ অক্টোবর ২০২০
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ দেখল বিশ্ববাসী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরের ৩৬তম ম্যাচে ডাবল সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব।
গতকাল দুবাইয়ে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই। ওপেনার কুইন্টন ডি ককের ৫৩, ক্রুনাল পান্ডিয়ার ৩৪, কাইরন পোলার্ডের ১২ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৪ এবং নাথান কলটার-নাইলের ১২ বলে হার না মানা ২৪ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় দলটি।
জবাবে অধিনায়ক লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথেই হাঁটছিল পাঞ্জাব। তার হাফসেঞ্চুরির ইনিংসে ১৭ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তুলে ফেলে তারা। ফলে শেষ ৩ ওভারে জয়ের জন্য ২৭ রানের প্রয়োজন পড়ে তাদের। ঠিক তখনই পাশার দান পাল্টে যায়। ১৮তম ওভারের তৃতীয় বলে দুর্দান্ত ইর্য়কারে রাহুলকে বিদায় করে মুম্বাইয়ের মুখে হাসি ফোটান পেসার জসপ্রিত বুমরাহ। ৫১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেন ইনফর্ম রাহুল। এ ইনিংসের মাধ্যমে এবারের টুর্নামেন্টে ৯ ম্যাচে সর্বোচ্চ ৫২৫ রান সংগ্রহ করে ফেললেন তিনি।
তার বিদায়ের পর দিপক হুদা ও ক্রিস জর্ডান পাঞ্জাবের আশা ধরে রাখেন। শেষ ওভারে ৯ রানের দরকার হলে প্রথম ৫ বলে ৭ রান তুলে ফেলেন তারা। ট্রেন্ট বোল্টের করা ওই ওভারের শেষ বলে ২ রান প্রয়োজন পড়ে পাঞ্জাবের। কিন্তু তারা নিতে পারেন মাত্র ১ রান। ফলে ম্যাচটি টাই হয়। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। মুম্বাইয়ের বুমরাহ ২৪ রানে ৩ উইকেট নেন।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে বুমরাহর পেস তোপে মাত্র ৫ রান তুলতে পারে পাঞ্জাব। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলটির রাহুল ও নিকোলাস পুরান। দু’জনকেই আউট করেন বুমরাহ।
তবে মামুলি ৬ রানের টার্গেট স্পর্শ করতে পারেননি মুম্বাইয়ের দুই ব্যাটসম্যান ডি কক ও অধিনায়ক রোহিত শর্মা। পাঞ্জাবের পেসার মোহাম্মদ সামির করা ওভারের প্রথম ৫ বলে ৪ রান তুলেন তারা। তাই শেষ বলে ২ রান দরকার পড়ে মুম্বাইয়ের। কিন্তু ১ রানের বেশি পাননি ডি কক ও রোহিত। ২ রান নিতে গিয়ে রানআউট হন ডি কক। ফলে এখানেও রান সমান হওয়ায় দ্বিতীয়বারের মতো ম্যাচটি গড়ায় সুপার ওভারে। ইতিহাস হয়ে যায় এক ম্যাচে দুটি সুপার ওভারের।
দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বাই। নিয়মানুযায়ী প্রথম সুপার ওভারে যারা ব্যাটিং ও বোলিং করেছিলেন, তারা দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং-বোলিং করতে পারবেন না। তাই মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে নামেন পোলার্ড ও হার্ডিক পান্ডিয়া। পাঞ্জাবের জর্ডানের ওভার থেকে পান্ডিয়াকে হারিয়ে ১ উইকেট হারিয়ে ১১ রান তুলে মুম্বাই।
জয়ের জন্য ১২ রানের টার্গেট পায় পাঞ্জাব। মুম্বাইয়ের বোল্টের করা প্রথম বলেই ছক্কা মারেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তৃতীয় ও চতুর্থ বলে চার মেরে দলকে অসাধারণ জয়ের স্বাদ দেন গেইলের সঙ্গী মায়াঙ্ক আগারওয়াল।
এ জয়ে ৯ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকল মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল পাঞ্জাব।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















