ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা, নিহত ২
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০২ ১০ জুলাই ২০২৪
ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
ইসরায়েলে এ হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফাহ ঘাঁটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে। এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক-বৈরুত রোড়ে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে।
গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কারনাবাশ নামের এক যোদ্ধা নিহত হন। এদিকে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল। আইজ্যাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব, তারা বসতিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে।
আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







