ইসরায়েলে হামলা চালাবে হুথি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৪ ১১ অক্টোবর ২০২৩
হামলা পাল্টা হামলায় টানা পঞ্চম দিন এগিয়ে চলছে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত। এতে এখন পর্যন্ত ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর প্রায় ৯০০ ফিলিস্তিনির প্রাণ গেছে।
দুই পক্ষের লড়াই আপাতত থামার কোনও লক্ষণ নেই। এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ফিলিস্তিনকে সহায়তার প্রতিশ্রুত দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, দেশটির সশস্ত্র গোষ্ঠীটির নেতা আবদেল-মালেক আল-হুথি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় হস্তক্ষেপ করলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবো আমরা। দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
তিনি বলেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সম্পূর্ণ সহায়তা করবো। তাদের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সর্বদা প্রস্তুত আছি। মার্কিন কর্তৃপক্ষ এতে প্রত্যক্ষভাবে জড়ালেই ঝাঁপিয়ে পড়বো। আমরাও সরাসরি ইসরায়েলে হামলা চালাবো।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঙ্কার ছুড়েন আবদেল-মালেক। তিনি বলেন, গাজার ক্ষেত্রে রেড লাইন আছে। অন্যান্য গ্রুপের সঙ্গে সমন্বয় করতেও আমরা প্রস্তুত।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ অঞ্চলে যেকোনও ধরনের যুদ্ধ পরিস্থিতি এড়াতে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হামাসের হামলার লক্ষ্যবস্তুর আশপাশে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ইসরায়েলকে আরও সহায়তা করা হবে। বিভিন্ন ধরনের গোলাবারুদসহ আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিকে দেয়া হবে।
এরপরই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে গাজা ও লেবানন থেকে ইহুদি অধ্যুষিত দেশটিতে নতুন করে রকেট হামলা চালানো হয়েছে।
পরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সতর্কতা সংকেত বাজানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







