ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, তদন্ত দাবি এরদোয়ানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৩ ১২ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল পারমাণবিক বোমা ফেলতে পারে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলি এক মন্ত্রী। এর জেরে বেশ তোপের মুখে পড়েছিলেন তিনি। এবার এই ঘটনায় তদন্ত দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র, যার অস্তিত্ব ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করেছেন, সেগুলোর বিষয়ে তদন্ত করা উচিত। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
শনিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরিভাবে আয়োজিত আরব-ইসলামিক যৌথ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট এরদোয়ান।
সেখানে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্র থাকার বিষয়টি ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করে নিয়েছেন এবং এই বিষয়টির তদন্ত হওয়া উচিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ন্ত্রণের বাইরে যদি পারমাণবিক বোমা পাচার হয়ে থাকে, তাহলে সেগুলো অবশ্যই প্রকাশ করতে হবে।’
প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, ইসরায়েল ‘পশ্চিমা দেশগুলোর নষ্ট হয়ে যাওয়া সন্তানের’ মতো কাজ করে থাকে এবং ইসরায়েলি প্রশাসন যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য।
এই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ী শান্তির বিষয়ে এরদোয়ান বলেছেন: ‘শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তা রক্ষার জন্য আমরা গ্যারান্টার হিসাবে কাজ করাসহ প্রয়োজনীয় সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত।’
তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘জেরুজালেম আমাদের রেড লাইন। শান্তির শহর হিসেবে পরিচিত জেরুজালেম এবং সমস্ত ফিলিস্তিনি ভূমি তাদের পুরোনো সময়ে ফিরে আসুক এটাই আমাদের কামনা।’
প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরায়েল পারমাণবিক বোমা ফেলতে পারে বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন ইসরায়েলি এক মন্ত্রী। এই মন্তব্যের পর ইসরায়েলের চরম ডানপন্থি রাজনৈতিক দল ওৎজমা ইহুদি পার্টির ওই মন্ত্রীকে মন্ত্রিসভার সব বৈঠক থেকে বরখাস্তের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে স্থানীয় বেতারমাধ্যম রেডিও কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় পারমাণবিক বোমা ফেলার বিকল্প চিন্তা ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহুর সরকারের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। সাক্ষাৎকারে ইলিয়াহু বলেন, তিনি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ‘আয়ারল্যান্ড বা মরুভূমিতে’ পাঠিয়ে দিয়ে সেখানে ইসরায়েলি বসতি ফিরিয়ে আনার পক্ষে।
অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










