ঈদের বিরতির পর ফের অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ২৯ জুলাই ২০২০
করোনাভাইরাসের কারণে কড়া প্রোটোকলের মাঝে দেশের ক্রিকেটারদের জন্য বিভিন্ন ভেন্যুতে অনুশীলনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম পর্যায়ের অনুশীলন শেষে মঙ্গলবার থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিকেটাররা। আসন্ন ঈদুল আযহার পর আবারো নিজেদের প্রস্তুতি শুরু করবেন তারা।
প্রাথমিকভাবে ৮ দিনের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা ছিল। তবে খেলোয়াড়দের অনুরোধে অনুশীলনের জন্য ২ দিন বাড়ানো হয়। তাদের দাবির প্রেক্ষিতে শুধু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময়সীমা বাড়ানো হয়।
কোরবানির বিরতির পর আবারো নিজেদের ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। পরের পর্বে আরও কিছু ক্রিকেটারের যোগ দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।
যদি অনুশীলনের জন্য খেলোয়াড় সংখ্যা বাড়ে, তবে গ্রুপ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে বিসিবি। প্রতিটি গ্রুপে প্রাথমিকভাবে অল্প সংখ্যক খেলোয়াড় থাকতে পারে।
একই সঙ্গে অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করার চিন্তা করছে বিসিবি। ঈদের বিরতির পর আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন।
বিসিবির নেয়া কড়া প্রোটোকলের মাঝে প্রথম পর্বে দেশের সর্বমোট ১৪ জন ক্রিকেটার বিভিন্ন ভেন্যুতে অনুশীলন করেন। স্টেডিয়ামে অনুশীলন করার জন্য নিজেরাই আগ্রহ প্রকাশ করেন ক্রিকেটাররা।
প্রাথমিকভাবে ১৯ জুলাই থেকে ৯ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলনের ব্যবস্থা করে বিসিবি। ৪টি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে তারা। ভেন্যুগুলো হলো- ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রাম।
পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর অনুশীলনের জন্য রাজশাহীকে ভেন্যু হিসেবে যোগ করে বিসিবি। এর আগে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা শেরেবাংলায় অনুশীলন শুরু করেন।
পরবর্তীতে সেখানে যোগ দেন এনামুল হক বিজয়।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অনুশীলন করেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছেন অফস্পিনার নাইম হাসান। রোববার পর্যন্ত খেলোয়াড়দের অনুশীলনে নির্দেশিত সুরক্ষা সর্ম্পকিত সমস্যাগুলো পর্যবেক্ষণ করে বোর্ড। এসময় খেলোয়াড়দের সুরক্ষার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।
পরে মিরপুরে আরও ২ দিন অনুশীলনের সময়সীমা বাড়ানো হয়। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে শুরুতেই খেলোয়াড়দের অনুশীলনে অনিচ্ছুক ছিল বিসিবি। যদিও বিশ্বের অনেক দেশই নিজেদের অনুশীলন শুরু করেছে।
তবে ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর, বোর্ড ব্যক্তিগত অনুশীলন শুরুর সিদ্বান্ত নেয়। যা ফিটনেস অনুশীলনের উপর নির্ভর করে। বোলাররা বোলিং অনুশীলনের কোনও সুযোগ পাননি। তবে তারা জগিং ও জিম করে সন্তুষ্ট ছিলেন।
ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, সেটিও আবার বোলিং মেশিনের মাধ্যমে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















