উইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ ৩
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ১৬ জানুয়ারি ২০২১
তিন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম এবং অফস্পিনার মেহেদি হাসান।
ইতোমধ্যে জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে খেলেছেন হাসান ও মেহেদি। হাসান ১টি এবং মেহেদি ৪টি ম্যাচ খেলেছেন। তবে দেশের হয়ে এখনো কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি শরিফুল। করোনার কারণে দীর্ঘ বিরতির পর দেশে ক্রিকেট শুরুর পর থেকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসার পুরস্কার পেলেন তারা।
বৃহস্পতিবার প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে বল হাতে হাসান ২১ রানে ৪টি এবং শরিফুল ২৭ রানে ২টি উইকেট নেন। যার ফলশ্রুতিতে জাতীয় দলে তাদের সুযোগ পাওয়াটা অনেকটাই প্রত্যাশিত ছিল। বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বেশ কিছুদিন ধরেই ভালো ক্রিকেট খেলছে তারা। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে আমরা তাদের দলে নিয়েছি। আশা করি, ওরা পারফরসেন্স ধরে রাখতে পারবে এবং আমাদের পাইপলাইনকে আরও শক্তিশালী করবে।
প্রাথমিক দলে থাকলেও ওয়ানডে সিরিজের জন্য মূল দলে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার নাসুম আহেমেদের। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকে ফিট ঘোষণা করে দলে রাখা হয়েছে। দলে আছেন সদ্যই লিগামেন্টের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা মোহাম্মদ সাইফউদ্দিনও।
মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার পর দায়িত্ব পাওয়া তামিম ইকবালের এটাই হবে প্রথম অ্যাসাইনমেন্ট। আগামী ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ২২ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৫ জানুয়ারি হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















