ঢাকা, ২৪ অক্টোবর শনিবার, ২০২৬ || ৮ কার্তিক ১৪৩৩
good-food
১২৩৩

উপকূলীয়-অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৭ ২ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘুর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় নম্বর এবং কক্সবাজার বন্দরে চার নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে।

এজন্য যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব যাত্রীবাহী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর