উড়ন্ত জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৪ ২২ অক্টোবর ২০২১
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই এলমেলো পাপুয়া নিউ গিনি। পাওয়ার প্লে'তে ৪ উইকেট হারানো দলটির ১০ ওভার শেষ হতেই নেই ৬ উইকেট। বাকি ব্যাটসম্যানদেরও আসা-যাওয়ার মিছিলে লড়াই করতে পারলেন না কেউই। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশকে এনে দিল বিশ্বকাপে সুপার টুয়েলভের টিকিট। রাজকীয় জয়ে হাফ ছেড়ে বাচার সঙ্গে সুপার টুয়েলভও নিশ্চিত করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখে শুনেই করে পাপুয়া নিউ গিনি। প্রথম দুই ওভারে কোন উইকেট না গেলেও তৃতীয় ওভারে বোলিংয়ে লেগা সিয়াকাকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাইফউদ্দিন। এর পরের ওভারে আসাদ ভালাকে ফেরান তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ওই ওভারে কোন রান না দিয়ে ১ উইকেট তুলে নেন।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান সাকিব। বাঁহাতি এই স্পিনারের বল তুলে মারতে গিয়ে নাইম শেখের হাতে ক্যাচ তুলে দেন চার্লস আমিনি। খানিকটা দূরে থাকলেও দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন নাইম। চতুর্থ বলে হিরি হিরিকেও সাজঘরে ফেরান সাকিব। তাতে নিজের প্রথম ওভারে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
পাওয়ার প্লে শেষে আরও ২টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকেই ছিটকে দেন সাকিব। এরপর শেখ মেহেদিকে উইকেট ছুঁড়ে দেন নরমান ভারুয়া। ২৪ রানে ৭ উইকেট হারানো দলটি এরপর আর ম্যাচে ফিরতে পারেননি। চাদ সোপার ও কিলপিন ডরিগা স্কোরবোর্ডে কিছু রান যোগ করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত ২০ ওভারও ব্যাটিং করতে পারেনি পাপুয়া নিউ গিনি। ১৯.৩ ওভারে ৯৭ রানে অল আউট হয় দলটি। তাদের পক্ষে সর্বোচ্চ ডরিগা করেন ৪৪ রান। সাকিবের ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন তাসকিন এবং সাইফউদ্দিন। ৮৪ রানের জয় পায় বাংলাদেশ যা এই ফরম্যাটে দলটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এ খেলতে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের। তাই বাঁচা-মরার ম্যাচে তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটিংয়ে নেমে অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি নাইম শেখ। ইনিংসের দ্বিতীয় বলেই কাবুয়া মরিয়ার হাফ ভলি বলকে ফ্লিক করতে গিয়ে সেসে বাউর হাতে ধরা পড়েন এই ওপেনার। ০ রানে তিনি ফিরলেও লিটন দাসকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সাকিব আল হাসান।
নাইমকে শুরুতে হারালেও সাকিব-লিটনের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। ৩ ওভারে স্কোরবোর্ডে ১৫ রান যোগ করলেও পাওয়ার প্লে'র শেষ ৩ ওভারে আরও ৩০ রান স্কোরবোর্ডে যোগ করে এই জুটি। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫।
পাওয়ার প্লে বাঁধা পার করতেই যেন ধৈর্য হারিয়ে বসলেন লিটন। ইনিংসের অষ্টম ওভারে আসাদ ভালাকে উইকেট ছুঁড়ে দেন এই ওপেনারও। ২৩ বলে ২৯ রান করে বিদায় নেন তিনি। তার বিদায়ের পর ক্রিজে নেমে সাকিবকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও।
দলীয় ৭২ রানে আতাইয়ের বলে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি। এই মুহূর্তে সাকিবকে সঙ্গ দিতে এসেছেন মাহমুদউল্লাহ। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে দলীয় ১০০ পূরণ করেন অধিনায়ক। তবে ব্যক্তিগত হাফ সেঞ্চুরির পথে হাঁটার সময় ৪৬ রানে আমিনির অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরেন সাকিব।
সঙ্গী হারালেও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা মাহমুদউল্লাহ আরও চড়াও হয়ে উঠেন পিএনজির বোলারদের ওপর। তার চার-ছক্কার বৃষ্টিতে দ্রুত ১৫০'র দিকে যেতে থাকে বাংলাদেশ। ২৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন বাংলাদেশের এই অধিনায়ক।
তবে এরপরই এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ডেমিয়েন রাভুর ফুল টস বল তার কোমর ছুঁই ছুঁই করছিল কিন্তু ফিল্ডার ক্যাচ লুফে নেয়ায় অপেক্ষা ছিল থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের। শুরুতে স্ক্রিনে নট আউট দেখালেও কয়েক সেকন্ড পরই তা আউট উঠে আসে। ২৮ বলে ৫০ রানে ফেরেন্ত তিনি।
একই ওভারে প্রথম বলে ফেরেন নুরুল হাসান সোহান। ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তখন ১৫৩ রান। তবে সেই ওভারে বাউন্ডারি হাঁকালেও শেষ বলে আউট হন আফিফ। ১৪ বলে ২১ রান করেন তিনি।
শেষ ওভারে সাইফউদ্দিন এবং শেখ মাহেদি মিলে শেষ ওভারে আসে আরও ২০ রান। শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকান সাইফউদ্দিন। সঙ্গে ফ্রি হিটে নেন বাউন্ডারি সহ ৫ রান। বাংলাদেশ পায় ১৮১ রানের পুঁজি। ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















