উয়েফা বর্ষসেরা ফুটবলার লিওয়ানদোস্কি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৭ ২ অক্টোবর ২০২০
উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লিওয়ানদোস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে এ খেতাবে ভূষিত হলেন তিনি। সবশেষ সিজনে জার্মান ক্লাবটিকে ট্রেবল জয় উপহার দিয়েছেন পোলিশ তারকা।
বৃহস্পতিবার জেনেভায় চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপিং নির্ধারণী অনুষ্ঠানে লিওয়ানদোস্কির হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০১৯/২০ মৌসুমের শিরোপা জয়ের কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হলো নতুন সিজনের ড্র।
গত মৌসুমে বায়ার্নের হয়ে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন লিওয়ানদোস্কি। চ্যাম্পিয়ন্স লীগ ছাড়া ক্লাবটিকে বুন্দেস লীগা ও জার্মান কাপ জিতিয়েছেন তিনি। বর্ষসেরার প্রতিদ্বন্দ্বিতায় পোল্যান্ড স্ট্রাইকার পেছনে ফেলেছেন সতীর্থ ম্যানুয়েল নায়ার ও ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে।
পুরস্কার গ্রহণের পর লিওয়ানদোস্কি বলেন, এ অনুভুতি অসাধারণ। কারণ, আপনি কঠোর পরিশ্রম করেছেন। যে কারণে পুরস্কারটি স্পেশাল। এজন্য আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সেইসঙ্গে কোচকে, যিনি আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছেন। একইসঙ্গে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন জুগিয়েছেন। এ অর্জনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ।
আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে সেরা ফরোয়ার্ডের পুররস্কার জিতেছিলেন লিওয়ানদোস্কি। ১০ ম্যাচে ১৫ গোল করেন তিনি। তন্মধ্যে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে এক ম্যাচে ১৫ মিনিটের মধ্যে ৪ গোল করে রেকর্ড গড়েন হালের ফুটবল সুপারস্টার।
লিওয়ানদোস্কি ৩৪ গোল করে গত বুন্দেস লীগায় সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেন। এ নিয়ে জার্মান লীগে পঞ্চমবার সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেন তিনি। ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে পাড়ি জমান ৩২ বছর বয়সী তারকা।
উয়েফা বর্ষসেরার লড়াইয়ে ৪৭৭ ভোট পেয়ে সেরা হয়েছেন লিওয়ানদোস্কি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা মিডফিল্ডার হওয়া ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনা পেয়েছেন ৯০ ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ম্যানুয়েল নায়ার বর্ষসেরার লড়াইয়ে পেয়েছেন ৬৬ ভোট।
উল্লেখ্য, আসন্ন ব্যালন ডি’অর জয়ের পথেও ফেভারিটের তালিকায় রয়েছেন লিওয়ানদোস্কি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















