একটি জয় পুরো পরিস্থিতি পাল্টে দেবে: মুমিনুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ২১ ফেব্রুয়ারি ২০২০
টেস্ট টানা ছয় ম্যাচ হারে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তা দূর করতে একটি জয় খুব বেশি দরকার বলে মন্তব্য করেছেন বড় ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে তার নেতৃত্বে খেলবেন টাইগাররা। এ টেস্টে জয়ই প্রধান লক্ষ্য।
এর আগে শুক্রবার মুমিনুল বলেন, আমি মনে করি, যদি আমরা ম্যাচটি জিততে পারি, তবে পুরো চিত্রই পাল্টে যাবে। টানা ছয় হার নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের যে খারাপ সময় যাচ্ছে, তা নিয়েই আমি বলছি। এ মূর্হুতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খারাপ সময়টি শেষ করা।
তিনি বলেন, আমরা আশাবাদী, খারাপ সময় শেষ হবে এবং ছেলেরা যেভাবে অনুশীলন করছে, সেখান থেকেই আত্মবিশ্বাসী হচ্ছি। তারা বদ্ধপরিকর নিজেদের প্রমাণের জন্য।
মুমিনুল টেস্ট দলের নেতৃত্ব নেয়ার পর টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবই ইনিংস ব্যবধানে। তাই স্বীকার করতে না চাইলেও তার ওপর চাপ ঠিকই রয়েছে। অধিনায়ক বলেন, আমরা খেলতে নামি, আমাদের প্রধান লক্ষ্যই থাকে ম্যাচ জয়। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে, আন্তর্জাতিক ক্রিকেট হলোই চাপ। সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো ক্রিকেট খেলতে মরিয়া। চাপ কোনও চিন্তার বিষয় নয়।
দুভার্গ্যজনকভাবে অধিনায়ক হওয়ার পর দলের সিনিয়র খেলোয়াড়দের একসঙ্গে কোনও ম্যাচেই পাননি মুমিনুল। এবারও দলে নেই মাহমুদউল্লাহ। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম দলে ফিরেছেন। তিনি ফেরায় মুমিনুল অনেকটাই চিন্তামুক্ত। মিস্টার ডিপেন্ডেবল ফিরে আসায়, দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মন্তব্য করেন পয়েট অব ডায়নামো।
তিনি বলেন, অধিনায়ক হিসেবে যদি একসঙ্গে কোনও সিনিয়র খেলোয়াড়কে দলে না পান, তবে অস্বস্তি বোধ করবেন। তাই মুশফিকের ফিরে আসাটা স্বস্তির বিষয়। তার ফিরে আসাটা আমাদের ব্যাটিংকে শক্তিশালী করেছে এবং আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















