একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:০১ ২ মার্চ ২০২৫
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। আগামী রোববার (২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে টানা গত ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। ৮ দফা স্বর্ণের দাম বাড়ানোর পর দেশের বাজারে মূল্যবান এ ধাতুটির দাম এর আগে গত ২৪ ও ২৮ ফেব্রুয়ারি কমানো হয়েছে। আজ নিয়ে টানা তৃতীয়বার স্বর্ণের দাম কমানো হলো। এখন পর্যন্ত ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।
শনিবার (১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ২১ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩২ টাকা কমিয়ে ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭০ টাকা কমিয়ে ১ লাখ ২৩ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৭৯ টাকা কমিয়ে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে গত ২৪ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা কমিয়ে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়।
গত ২১ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১০৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৫৯ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে গত ১৮ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়।
গত ১১ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ











