এবার পুতিন কন্যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৩ ৯ এপ্রিল ২০২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে আরও ২০০ লোককে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। খবর এবিসি নিউজের।
ইউক্রেনে হামলার জেরে এ পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) ইইউর নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। নতুন তালিকায় ১৮ কোম্পানির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইইউভুক্ত ২৭ দেশে এসব ব্যক্তি ও কোম্পানির সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।
এর আগে পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লুদমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা। লুদমিলার সঙ্গে ২০১৩ সালে পুতিনের বিয়ে বিচ্ছেদ ঘটে।ক্যাটেরিনাকে প্রযুক্তি এক্সিকিউটিভ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন অর্থবিভাগ। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য সহায়ক।
ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেন পুতিন। ইইউর এ নিষেধাজ্ঞায় রুশ প্রেসিডেন্টের বংশধরসহ মোট ২১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে মোট ১ হাজার ৯১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল সংস্থাটি।
ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিষেধাজ্ঞার তালিকা বড় করেছি। এর আওতায় রাজনীতি ও ব্যবসায়িক ক্ষেত্রের আরও লোককে অন্তর্ভুক্ত করেছি। ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থনকারী রাজনৈতিক ও অর্থনৈতিক এলিটদের আমরা লক্ষ্যবস্তু করেছি। দেশটিতে কাণ্ডজ্ঞানহীন ও অমানবিক আগ্রাসন বন্ধ করাই এসব পদক্ষেপের লক্ষ্য।’
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










