এভাবেও ফিরে আসা যায়,ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম পাকিস্তান ক্রিকেটের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ২৫ অক্টোবর ২০২১
গুগল সার্চে পাকিস্তান লিখে সার্চ করলে ফুটে উঠছে বাবর আজমদের দুরন্ত জয়ের খবর। সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে শাহিন আফ্রিদির ছবি। তাঁদের গৌরবগাথা। এর কারণ একটাই। আর তা হল মরুশহরে মিথ ভাঙল পাকিস্তান। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাল ইমরান খানের দেশ। তাও আবার ক্রিকেটের সব বিভাগে আধিপত্য বজায় রেখে। বিরাট কোহলি পর্যন্ত স্বীকার করে নিয়েছেন তা। সেই কারণেই গুগল সার্চে পাকিস্তান লিখে সার্চ করলেই বেরিয়ে আসছে সেদেশের ক্রিকেট। অনেকদিন পর।
অথচ কয়েকদিন আগেও অন্য কারণে খবর হচ্ছিল পাকিস্তান। ক্রিকেট চলে গিয়েছিল পিছনের সারিতে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের বারুদে ঠাসা ম্যাচটা এগিয়ে আসার আগে থেকেই পাক মুলুকের অনেকেই বলেছিলেন, 'এবার হয়তো ইতিহাসের চাকা ঘুরবে।' এক ব্যবসায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে রেখেছিলেন, ভারতকে হারাতে পারলে যে কোনও অর্থ দিতে তিনি প্রস্তুত। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা গরিষ্ঠ অংশ আগেই ভবিষ্যদ্বাণী করে ভারতকে এগিয়ে রেখেছিলেন। কিন্তু বাবর আজমরা বহির্বিশ্বের কোনও কথায় কান দেননি। নীরবে নিভৃতে নিজেদের তৈরি করেছিলেন বিশ্বকাপের সব চেয়ে টেনশনের ম্যাচটার জন্য। মাঠে সেই ছবিই দেখা গেল রবিবার।
টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কত দূর এগবে, তা বলবে সময়। কিন্তু এই উপমহাদেশে ভারত-পাক ম্যাচ মানেই ফাইনাল, আবেগের চোরাস্রোত। এই একটা ম্যাচ জিতলেই সব জেতা হয়ে যায়। বারুদে ঠাসা ম্যাচ জিতে বাবর আজমরা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটকে। প্রায় কোমায় চলে যাওয়া একটা দেশের ক্রিকেটে প্রাণ প্রতিষ্ঠা করে গেলেন তাঁরা। বহু গৌরবের সাক্ষী থাকা মরুশহরেই পুনর্জন্ম ঘটল পাক-ক্রিকেটের। এভাবেও যে ফিরে আসা যায়, তা দেখিয়ে দিল পাকিস্তান।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। মহাযুদ্ধের জন্য নির্বাচিত স্কোয়াড নিয়ে খুশি ছিলেন না তিনি। আপাতদৃষ্টিতে, দল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন না বাবর আজম। এমনটাই শোনা গিয়েছিল। দল বাছাই নিয়ে বোর্ড নাকি বাবর আজমকে উদ্বিগ্ন হতে দেয়নি। আজম যাতে নিজের খেলায় মনোনিবেশ করতে পারেন, তাই তাঁকে দল নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল। অধিনায়ককে বাদ দিয়েই দল নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
খবর ভেসে এসেছিল, আজম খান, সোহেব মাকসুদের মতো কয়েকটি নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাবর। ফাহিম আশরাফ, ফখর জামানের মতো অভিজ্ঞদের দলে চেয়েছিলেন বাবর আজম। এদিকে আজম খানের নির্বাচন নিয়ে পিসিবির সঙ্গে মতবিরোধের পর প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন মিসবাহ-উল-হক। দল নির্বাচন নিয়ে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলে জানা যায়। সরে যান ওয়াকার ইউনিসও। পাক ক্রিকেটেও জোর আলোচনা শুরু হয় বিশ্বযুদ্ধের পরে কোহলির পথে হাঁটবেন বাবর আজম। তিনিও টি টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেবেন। যদিও বাবরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, 'আমার এখনও পর্যন্ত এ বিষয়ে কোন ধারণা নেই।'
এখানেই শেষ নয়,আরও আছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে টসই হয়নি। টসের ঠিক আগের মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন কিউয়ি ক্রিকেটার। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণেই বাতিল হয়ে যায় সেই সিরিজ।
কিউইদের পরে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ডও। কিউয়িরা পাক সফর বাতিল করার পরেই উঠেছিল প্রশ্ন, ইংল্যান্ড আদৌ খেলতে যাবে তো ইমরান খানের দেশে? ইসিবি জানিয়ে দেয়, ইংল্যান্ডের মহিলা ও পুরুষ জাতীয় দল পাক-মুলুকে গিয়ে খেলবে না। নিরাপত্তাকেই প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চেয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান।
কিন্তু সিরিজ বাতিল হয়ে যাওয়ায় সব দিক থেকেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। দানিশ কানেরিয়ার মতো প্রাক্তন পাক ক্রিকেটার বলেছিলেন, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো সিরিজ খেললে পাকিস্তান ভাল জায়গায় থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে পারত। কিন্তু বাবর আজম, শাহিন আফ্রিদিরা সবাইকেই ভুল প্রমাণ করেছেন।
বিরাটরা অসহায় আত্মসমর্পণ করেছেন। কে ভেবেছিলেন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোহলিদের দেখতে হবে ম্যাচের রাশ আলগা হতে হতে তা হাত থেকেই বেরিয়ে যাবে। চুরমার হয়ে যাবে বিশ্বকাপে অতীতের সব গর্বের রেকর্ড। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা পাকিস্তান ক্রিকেট ঘুরে দাঁড়াল। শুধু ঘুরে দাঁড়ালই না এমন একটা নক আউট পাঞ্চ দিয়ে গেল ভারতকে, যে অনেকেই সংশয়ে এই হারের শোক কাটিয়ে টুর্নামেন্টে আবার ঘুরে দাঁড়াতে পারবে তো বিরাট-বাহিনী!
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















