এল ক্লাসিকো দেখা যাবে ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ২০ অক্টোবর ২০২০
আগামী ২৪ অক্টোবর গড়াচ্ছে বহুল প্রত্যাশিত দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দ্বৈরথ (এল ক্লাসিকো)। যার অপেক্ষায় এখন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপ চালু করল স্প্যানিশ লিগটি।
ভক্তদের ফুটবল উপভোগের সেরা অভিজ্ঞতা দিতে এই অ্যাপে থাকছে মজার সব সাম্প্রতিক ও ব্যতিক্রমধর্মী ঘটনা এবং খেলার শেষ মুহূর্তের চাঞ্চল্যকর তথ্য। এতে তারা পাচ্ছেন আগের সব এল ক্লাসিকো, ম্যাচগুলোর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, লা লিগা অ্যাম্বাসেডরদের বক্তব্য, বিভিন্ন গেম এবং আরও অনেক কিছু।
রিয়াল-বার্সার দ্বৈরথ বিশ্বের বিগ ম্যাচগুলোর একটি এবং ক্লাব পর্যায়ের হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়। কোন ক্লাব সেরা তা নিয়ে চলতে থাকা বিতর্কে জড়িত খেলোয়াড়, কোচ, ফুটবল ভক্ত, মিডিয়া সবাই। এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে পরিচিত।
এই অ্যাপের মাধ্যমে দর্শকরা এ সম্পর্কে নিজেদের ধারণা আরো ঝালিয়ে কোন দল শীর্ষে থাকবে তা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনায় মেতে উঠতে পারবেন। ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপের মাধ্যমে তারা শুধু পূর্বের খেলা দেখতে পারবেন তা নয়, ভার্চুয়াল স্টেডিয়াম এবং লা লিগার ২০টি ক্লাব সম্পর্কে সব চমৎকার তথ্য জানতে পারবেন।
ওই দিন স্থানীয় সময় রাত ৮টায় স্পেন সেরা লিগটির অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি সমর্থকরা ইউরোপের সবচেয়ে অভিজাত দুটি ক্লাবের চিরবৈরি ম্যাচ দেখতে পারবেন একদম বিনামূল্যে।
এ প্রসঙ্গে লা লিগার ভারতীয় উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর হোসে আন্তোনিও চাচাজা বলেন, বাংলাদেশ ফুটবলপ্রেমীর দেশ। এদেশে লা লিগার ভক্ত অনেক। স্প্যানিশ লিগটির ফেসবুক পেজে প্রায় ৫০ লাখ ফ্যানের সঙ্গে সংযুক্ত হওয়া এবং তাদের ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ম্যাচগুলোর মধ্যে অন্যতম। আমরা মনে করি, ভক্তদের খেলাটি দেখার পরিপূর্ণ অভিজ্ঞতা এবং মানসম্পন্ন ফুটবল কন্টেন্ট উপহার দিতে ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপটি চালু করার এখনই সঠিক সময়।
ভক্তরা ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপটি আগামী ১৯ অক্টোবর থেকে ব্যবহার করতে পারবেন। তারা গুগল প্লে স্টোর থেকে সেটি ডাউনলোড করতে পারবেন। যদি কেউ লিংকের মাধ্যমে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে অ্যাপ ব্যবহার করেন, তাহলে ব্যবহারকারী পছন্দের ক্লাব অনুযায়ী রিয়াল এবং বার্সার অফিসিয়াল জার্সি জেতার সুবর্ণ সুযোগ পাবেন।
‘লা লিগা ই-স্পেস‘ অ্যাপ এবং লা লিগা সম্পর্কে আরও তথ্য জানতে ক্লিক করুন www.laliga.com।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















