করোনা আক্রান্ত গায়িকার নৈশপার্টিতে ভারতের ২ এমপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ২১ মার্চ ২০২০
কণিকা কাপুরের নৈশপার্টি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। আর তার সংস্পর্শে এসে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন তিন রাজনীতিবিদ।
তারা হলেন - রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার পুত্র বিজেপি সংসদ সদস্য দুষ্মন্ত সিংহ ও তৃণমূল এমপি ডেরেক ও'ব্রায়েন।
গেল ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা কণিকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা চেপেও যান।
শুধু তাই নয়, ওই দিনই একটি পাঁচ তারকা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। তার বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলারা।
এনডিটিভি জানিয়েছে, লখনৌতে ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন বিজেপির বসুন্ধরা রাজে ও তার পুত্র সাংসদ দুষ্মন্ত সিংহ। কণিকার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তৎপর হয়ে উঠেছেন তারা।
সুন্ধরা রাজে টুইট করে লেখেন, ‘লখনৌয়ে থাকাকালীন আমি একটি নৈশভোজে অংশ নিই আমার ছেলে দুষ্মন্ত ও তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে। কণিকা দুর্ভাগ্যজনক ভাবে করোনা আক্রান্ত হয়েছে। ও একজন অতিথি ছিল। সাবধানতা অবলম্বন করতে আমার ছেলে ও আমি তৎক্ষণাৎ নিজেদের কোয়ারান্টাইন করে রাখি। এবং আমরা অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ করেছি।’
পার্টির পরে সংসদেও যান দুষ্মন্ত। এরপর ক্ষুব্ধ ডেরেক ও‘ব্রায়েন টুইট করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি আগেই করোনা সংক্রমণের পরিস্থিতিতে সংসদ লকডাউন করার আর্জি জানিয়েছিলেন। তিনি নিজে কোয়ারেন্টিনের চলে যান।
ডেরেক টুইট করে লেখেন, ‘সরকার আমাদের সব রকম ঝুঁকিতে ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে ঘরবন্দি করার আর্জি জানিয়েছেন। অথচ সংসদ চলছে। আমি অন্যদিন আড়াই ঘণ্টা দুষ্মন্তর পাশেই বসেছিলাম। আরও দুই সাংসদ আইসোলেশনে চলে গিয়েছেন। অধিবেশন বন্ধ করে দেয়া হোক।’
তবে কণিকা কাপুর সংবাদমাধ্যমের রিপোর্টকে অস্বীকার করেছেন। তিনি জানান, তিনি ওই পার্টি আয়োজন করেননি। কিন্তু তিনি লখনৌতে এক জমায়েতে ছিলেন, যেখানে অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা ছিলেন। সেখানে ছিলেন মন্ত্রী ও আমলারা। কোনো কোনো প্রতিবেদনের দাবি, সেখানে প্রায় ২০০ ব্যক্তি উপস্থিত ছিলেন।
কণিকা জানান, মুম্বাই বিমানবন্দরে তাকে স্ক্রিনিং করা হলেও তার শরীরে করোনা সংক্রমণের কোনো চিহ্ন ধরা পড়েনি। কণিকা ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছেন, তিনি লখনৌতে কিং জর্জেস মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশনে গিয়েছেন। তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর কণিকার বাবা-মাকেও আইসোলেশনে রাখা হয়েছে।
গায়িকা পোস্টে লেখেন, গত চার দিন ধরে তার শরীরে ফ্লুয়ের লক্ষণ দেখা যাওয়ার পর তিনি পরীক্ষা করান এবং তখন তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পরিবার এবং তিনি এখন কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন কণিকা।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










