করোনা : অনাহারে মারা যাবে ৩ কোটি মানুষ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৩ ১৭ এপ্রিল ২০২০
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির সময় বিশ্বজুড়ে ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
এমন আশঙ্কা প্রকাশ করলো জাতিসংঘের খাদ্য সহায়তা দানকারী শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিজলে সম্প্রতি বলেছেন, ডব্লিউএফপি বিশ্বের ঝুঁকিপূর্ণ মানুষের কাছে খাদ্য পৌঁছতে পর্যাপ্ত সহায়তা না পেলে, করোনা মহামারীর সময় অনাহারে মারা যাতে পারে অন্তত ৩ কোটি মানুষ। এ খবর দিয়েছে দ্য গ্লোব অ্যান্ড মেইল।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি সুস্থ হয়ে উঠছেন বিজলে। তিনি বলেন, বিশ্বজুড়ে ১০ কোটি মানুষকে খাদ্য দেয়ার জন্য বিভিন্ন দেশের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল ডব্লিউএফপি। এদের মধ্যে ৩ কোটি মানুষের জীবন রক্ষার্থে ওই খাদ্য অপরিহার্য।
করোনা ভাইরাসে বিশ্বের অর্থনীতি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজলে আশঙ্কা প্রকাশ করেন, এমতাবস্থায় বিভিন্ন দেশের সরকার ডব্লিউএফপিতে অর্থায়ন কমিয়ে দিতে পারে। তেমনটা হলে, এর পরিণতি হবে হবে ভয়ানক।
তিনি বলেন, আমরা অর্থায়ন হারালে, অন্তত ৩ কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে।
এই হিসাবে, তিন মাসে প্রতিদিন মরবে ৩ লাখ মানুষ। এজন্য নেতাদের উচিত করোনা মোকাবিলায় ভারসাম্য বজায় রাখে। যাতে অর্থনীতি সচল থাকে। অন্যথায় করোনার পাশাপাশি অনাহার ও অর্থনৈতিক মন্দায় অনেক মানুষ মারা যাবে।
গত ১৩ই মার্চ বিজলের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এর আগ দিয়ে বেশকিছু দেশ সফর করেন তিনি। তবে ঠিক কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত নন বলে জানানা এই জাতিসংঘ কর্মকর্তা।
তিনি জানান, ডব্লিউএফপির ৯৭ শতাংশ কর্মী এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। করোনা মহামারির সময়ে খাদ্য সরবরাহ অব্যাহত রাখছেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, কিছু দেশ থেকে বলা হচ্ছে যে, সেখানে খাদ্য সরবরাহের পর আমাদের ট্রাক ও বিমানগুলোকে অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখতে হবে। জবাবে আমি বলছি, কী? এমন অনেক মানুষ আমাদের অপেক্ষায় আছে যারা এতদিন খাবার ছাড়া চলতে পারবে না। তারা মরে যাবে।
আন্তর্জাতিক গলমাধ্যমগুলো বলছে, বিশ্বজুড়ে কর্মসূচী অব্যাহত রাখতে, ৩৫ কোটি ডলার সহায়তার আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত তারা ওই অর্থের মাত্র ২০ শতাংশ পেয়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






