করোনাভাইরাস: আইপিএল বন্ধের দাবিতে মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৯ ১১ মার্চ ২০২০
করোনাভাইরাসের আতঙ্ক প্রভাব ফেলছে ভারতের ক্রীড়াক্ষেত্রে। এ পরিস্থিতিতে দেশটিতে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে এর বিরোধিতায় সরব হয়েছে কর্নাটক সরকার। আইপিএল বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী বিএস ইয়ে দুরাপ্পার রাজ্য। একই দাবিতে এবার মাদ্রাজ হাইকোর্টে মামলা হলো।
আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল-২০২০। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গেলবারের রার্নাসআপ চেন্নাই সুপার কিংস। ওই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে গড়াবে খেলাটি।
সারাবিশ্বে এক লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। ভারতে প্রায় ৬০ জন মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর নেতিবাচক প্রভাব পড়েছে চেন্নাই তথা তামিলনাড়ু ও কর্নাটকে।
কর্নাটকে ইতিমধ্যে প্রায় ১০ জন নভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সেই আতঙ্কে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে চাইছে না রাজ্য সরকার। এ চরম পরিস্থিতিতে দেশে আইপিএল বন্ধে ভারতীয় সরকারকেও চিঠি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
তাদের ভাষ্য, একসঙ্গে অনেক মানুষ কোনো স্থানে একত্র হলে সেখানে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সর্বাধিক। এ ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যে দেশে আইপিএল আয়োজন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। বিষয়টি নিয়ে তারা ভেবে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব ফেলছে করেনা। তবে ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজন করতে চান তিনি। খেলা চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সব রকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন প্রিন্স অব ক্যালকাটা।
সৌরভের কথায়, আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিকেল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এরই মাঝে আইপিএল বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার। দেশে করোনাভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মোকদ্দমা ঠুকেছেন তিনি।
আবেদনপত্রে বেনজিগার লিখেছেন– বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিবৃতি অনুযায়ী করোনাঘটিত রোগের কোনো চিকিৎসা নেই। বিচারপতি এমএম সুন্দ্রেশ ও কৃষ্ণাণ রামাস্বামীর ডিভিশন বেঞ্চে এ মামলার শুনানি হবে ১২ মার্চ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















