করোনাভাইরাস থেকে বাঁচতে গোমূত্র খেয়ে হাসপাতালে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ১৯ মার্চ ২০২০
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার এক বাসিন্দা করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোমূত্র খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শিবু গড়াই নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই দিন হাসপাতালেও থাকতে হয়।
তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন আগে এক বোতল গোমূত্র দিয়ে তৈরি গো-আরক কিনেছিলাম। চারদিকে এত করোনাভাইরাস ছড়াচ্ছে, অনেকেই দেখছি গোমূত্র খাওয়ার কথা বলছে। তাই আমিও এক ছিপি খেয়েছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গেই গলা, বুক, পেট পুরো জ্বলে যাচ্ছিল। জল খেয়েও স্বস্তি পাইনি। তাই হাসপাতালে যেতে হয়েছিল।
বুকে, পেটে আর গলায় অসহ্য যন্ত্রণা পাওয়ার পর এখন শিবু গড়াই নিজেকেই দুষছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি বলেন, এতটাই জ্বালা যন্ত্রণা হচ্ছিল, কমজোরী কেউ খেলে তো মরেই যাবে। করোনাভাইরাস থেকে বাঁচতে কেউ যদি আধ-গেলাসও খায় গোমূত্র, তার যে কী অবস্থা হবে, কে জানে! বড় ভুল করে ফেলেছিলাম।
ভারতে করোনাভাইরাসের প্রকোপ যত বাড়ছে, ততই নানা দিকে গোমূত্র এ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে পারে - এমন প্রচার চালাচ্ছেন কিছু ব্যক্তি ও সংগঠন। গো-সেবায় যুক্ত এক সংগঠক মাঞ্জিত সিং বলছেন, আমরা গো-সেবা করি ঠিকই। কিন্তু গোমূত্র পান করলে করোনাভাইরাস আটকানো যাবে-এ তত্ত্বের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এসব অপপ্রচার চালানো হচ্ছে। সমাজে একটা ভুল বার্তা যাচ্ছে এতে।
দিল্লিতে রীতিমতো গোমূত্র পান করার পার্টি হয়েছে বলে খবর বেরিয়েছে। কলকাতাতেও বিজেপির এক স্থানীয় নেতা রাস্তায় মানুষকে গোমূত্র খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে। হুগলি জেলার ডানকুনিতে বোতলে ভরে গোমূত্র বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও গোমূত্র খাওয়ানো হয়েছে।
বিজেপি যদিও বলছে গোমূত্র খাওয়ানোর ঘটনাটি তাদের দলীয় কার্যক্রম ছিল না। তবে একই সঙ্গে বিজেপি-র জাতীয় সচিব রাহুল সিনহা বলেন, গোমূত্র পান করে যে অনেক রোগ নিরাময় হয়, সেটা সনাতন যুগ থেকেই জানা আছে। কেউ যদি সেই বিশ্বাসে গোমূত্র পান করেন, তাতে বাধা দেয়া অনুচিত। কিন্তু গোমূত্র পান করলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো যায় কি-না, সেটা জানা নেই।
অন্যদিকে চিকিৎসকরা বলছেন, শুধু গোমূত্র নয়, যেকোনও প্রাণীর বর্জ্য কখনই উপকারে আসতে পারে না।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






