করোনার দায় : চীনের বিরুদ্ধে মামলা ঠুকে দিল আমেরিকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪২ ২২ এপ্রিল ২০২০
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর জন্য চীনের কর্মকর্তাদেরই দায়ী করা উচিত। এ অভিযোগ করে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিলো যুক্তরাষ্ট্র।
দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন।গার্ডিয়ান।
মামলার আর্জিতে বলা হয়েছে, “বিশ্বজুড়ে প্রচুর মৃত্যু, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতির জন্য চীনের কর্মকর্তারা দায়ী, যার শিকার মিজৌরিয়ানরাও হয়েছে।”
লিখিত বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল স্মিট বলেছেন, চীন সরকার ভাইরাসটির বিপদ সম্পর্কে মিথ্যা কথা বলেছে এবং এর বিস্তারের গতি কমাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, “হুইসেলব্লোয়ারদের থামিয়ে দিয়ে কোভিড-১৯ এর সংক্রামক প্রকৃতি ও বিপদ সম্পর্কে বিশ্বকে মিথ্যা বলেছে চীন সরকার এবং ভাইরাসটির বিস্তার থামাতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এসব কর্মকাণ্ডের কারণে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত।”
এই মামলা খুব বেশি বা কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
এ বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হেস্টিংস আইন কলেজের আন্তর্জাতিক আইনের অধ্যাপক চিমেন কাইটনার জানান, কিছু ব্যতিক্রম বাদে যুক্তরাষ্ট্রের আইন সাধারণত অন্য দেশের বিরুদ্ধে মামলায় বাধা দেয়।
“আইনি সমস্যাটি হল, এটি ঠিক সম্ভব নয়,” বলেন কাইটনার; যিনি সম্প্রতি ‘করোনাভাইরাসের জন্য মামলা করে চীনকে বিরক্ত করবেন না’ শীর্ষক একটি ব্লগ লিখেছেন।
চলতি বছর পুনর্নির্বাচনের জন্য দাঁড়ানো রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলের দায়ের করা এই মামলাকে ‘লোক দেখানো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন মিজৌরি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী পরিচালক লরেন গেপফোর্ড।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার কোভিড-১৯ এ মিজৌরিতে আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ২১৫ জনে দাঁড়িয়েছে আর এখানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৬৩ জন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






