করোনার ভয়ংকর ছোবল : বিভিন্ন দেশে ৪০ বাংলাদেশির মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৫ ৩০ মার্চ ২০২০
মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের ছোবলের শিকার প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মারাত্মক এ ভাইরাসে সংক্রমণের পর থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে ৪০ বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি।
গেল বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান শহরে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকেরাও এতে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ঠিক কত, তার সুনির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত প্রকাশিত রিপোর্ট ও গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৪০ বাংলাদেশি মারা গেছেন।
নিউইয়র্কে একদিনেই করোনা কেড়েছে ৮ বাংলাদেশির প্রাণ। এ নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২২ বাংলাদেশির। আর যুক্তরাষ্ট্রে মোট প্রাণ হারিয়েছেন ২৪ বাংলাদেশি।
রোববার সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয় নিউইয়র্কে। নিউইয়র্কের বাইরে মিশিগানের ডেট্রয়েট সিটি ও নিউজার্সি রাজ্যের প্যাটারসনে একজন করে বাংলাদেশি নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার মারা যান আইটি প্রফেশনাল মির্জা নুরুল হুদা (৪৪), মোহাম্মদ আনিসুর রহমান (৭৬), জায়েদ আলম (৪৫), মোতাব্বির চৌধুরী (৬৮), বিজিত কুমার সাহা (৩৮), মোহাম্মদ শিপন মোসেন (৫৬) শফিকুর রহমান মজুমদার ও কাজী কায়কোবাদ। এরা সবাই কুইন্সের বাসিন্দা।
এদিকে বাংলাদেশিদের কমিউনিটিতে মৃত্যুর মিছিল বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার হারও বহুগুণ বেড়েছে।
ধারণা করা হচ্ছে, কয়েকশ’ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আর বেশিরভাগই কুইন্স, ব্রুকলীন, ম্যানহাটন ও লং আইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের অনেকেই শেষ রক্ষার প্রচেষ্টা হিসেবে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
সাধারণ মানুষের পাশাপাশি কমিউনিটির বেশ ক’জন সাংবাদিক ও সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে স্থানীয় টাইম টিভি চ্যানেলের কর্মকর্তা ইলয়াস খসরু ম্যানহাটানের একটি হাসপাতালে দু’সপ্তাহ ধরে ভেল্টিলেশনে রয়েছেন। সাংবাদিক ফরিদ আলম ও ফটো সাংবাদিক স্বপন হাইও করোনায় আক্রান্ত হয়ে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন।
কমিউনিটিরর চিকিৎসক আতাউল হক গনি তার চেম্বারে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করে নিজেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জ্যাকসন হাইটসের একটি মসজিদের একজন ইমামও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে দুজন বাংলাদেশি করোনায় মারা যান।
ইতালির মিলান শহরে অপু নামের প্রবাসী ব্যবসায়ী সোমবার দুপুরের দিকে মারা যান। মিলান শহরে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায় বলে জানা গেছে।
এর আগে গত ২০ মার্চ রাতে করোনাভাইরাসে ইতালির মিলান শহরের বিজুত্তেরিয়ায় ৫০ বছর বয়স বয়সী বাংলাদেশি প্রাণ হারান। প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসার পর তিনি মারা যান। পরিবারের সবাইকে নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তি মিলানে বসবাস করছিলেন। তিনি মিলান শহরে দীর্ঘদিন গহনার ব্যবসা করে আসছিলেন।
দুই বাংলাদেশির মৃত্যুতে আতঙ্ক বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। গত কয়েকদিনের মধ্যে মিলান, বেরগামো, ব্রেসিয়াসহ বৃহত্তর লোম্বাদিয়া, ভারেজে, তরিনো, রোমসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
আকবর হোসেন সুমন নামে একজন রোমে করোনায় আক্রান্ত হয়েছেন। রোমের মন্তেভেরদে এলাকায় থাকতেন তিনি। গত ৮ দিন আগে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
কামাল হোসেনের দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়। পরিবার নিয়ে লন্ডন থাকেন। ব্যবসায়ীক কাজে রোম এসেছিলেন। সরকারি জরুরি অবস্থায় রোমে অবস্থান করছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ব্রিটেনে করোনায় এ পর্যন্ত অন্তত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন- আনোয়ারা বেগম চৌধুরী (৬৫), আলম আশরাফ (৫০), মনির উদ্দিন (৬০), হাজি ফখরুল ইসলাম, খসরু মিয়া (৪৯), হাজি জমসেদ আলী (৮০), মাহমুদুর রহমান, রেহান উদ্দিন, আফরোজ মিয়া (৬৬) ও সাঈদ হোসেন জসিম (৬৫)।
আরেক বিপর্যস্ত স্পেনের মাদ্রিদে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। কাতারে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে মৌলভীবাজারের বাসিন্দা বাংলাদেশি নাগরিকের। এছাড়া আফ্রিকার দেশ লিবিয়া ও গাম্বিয়ায় বাংলাদেশি মারা গেছেন একজন করে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






