কিডনিতে পাথর থাকার ৫ লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৩ ২৭ মে ২০২৫
কিডনিতে পাথর হওয়া (কিডনি স্টোন) একটি সাধারণ সমস্যা, যেখানে খনিজ এবং লবণের কঠিন জমাট গঠন হয়। অনেক সময় এই পাথর ছোট হলে স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে, কিন্তু বড় হলে তা মারাত্মক ব্যথা ও জটিলতা সৃষ্টি করতে পারে। দ্রুত চিকিৎসা না নিলে মূত্রনালির সংক্রমণ ও কিডনি ক্ষতির ঝুঁকি থাকে। তাই প্রাথমিক লক্ষণগুলো অবহেলা না করে গুরুত্ব সহকারে নেয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কিডনির পাথরের কয়েকটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। নিচে এমনই পাঁচটি উপেক্ষা না করার মতো লক্ষণের কথা বলা হলো।
১. তীব্র বা ধারালো ব্যথা
কিডনি স্টোনের সবচেয়ে সাধারণ এবং প্রথম লক্ষণ হলো তীব্র ব্যথা। এই ব্যথা সাধারণত পিঠের নিচের দিকে বা শরীরের একপাশে হয় এবং তলপেট বা কুঁচকিতে ছড়িয়ে পড়ে। এই ব্যথা ঢেউয়ের মতো আসা-যাওয়া করে এবং বিশ্রামে কমে না। চিকিৎসক ডা. শ্যাম বর্মার মতে, এই ব্যথা সাধারণ পেশির ব্যথা নয় বরং ইউরেটারে পাথর চলাফেরার ফলে সৃষ্টি হওয়া একধরনের খিঁচুনি।
২. প্রস্রাবে জ্বালাপোড়া বা রক্ত
পাথর মূত্রনালিতে নামতে শুরু করলে প্রস্রাবে জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে। পাশাপাশি প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে লাল, গোলাপি বা বাদামি রঙের। এমনকি খালি চোখে না দেখলেও পরীক্ষায় রক্তের উপস্থিতি ধরা পড়তে পারে। এটি পাথরের ঘর্ষণের ফলে মূত্রনালির ক্ষত থেকে হতে পারে।
৩. প্রস্রাবের রঙ পরিবর্তন
কিডনি স্টোনের কারণে প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত হতে পারে। পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে, যার ফলে সংক্রমণ হয় এবং প্রস্রাব ঘোলা বা বাজে গন্ধযুক্ত হয়। এটি গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এবং অবহেলা করা উচিত নয়।
৪. ঘন ঘন প্রস্রাবের অনুভূতি
প্রস্রাবের বেগ বারবার আসা, অথবা বারবার টয়লেটে গিয়ে খুব সামান্য প্রস্রাব হওয়াও একটি লক্ষণ। এটি অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মতো মনে হতে পারে, কিন্তু সংক্রমণ না থাকলে কিডনি স্টোনই এর কারণ হতে পারে।
৫. বমি বমি ভাব বা বমি
ডা. আশ্বথী হরিদাস জানান, কিডনি স্টোনের কারণে তীব্র ব্যথার ফলে শরীর একটি স্ট্রেস রেসপন্স দেখায়, যার ফলে বমি বা বমি বমি ভাব দেখা দেয়। কিডনির সঙ্গে পাচনতন্ত্রের স্নায়ু সংযোগ থাকায় পাথরের চাপ বা অবরোধ হজমে প্রভাব ফেলে।
চিকিৎসা ও প্রতিরোধ
কিডনির পাথরের লক্ষণগুলো পাথরের অবস্থান ও আকার অনুযায়ী ভিন্ন হতে পারে। ছোট পাথর অনেক সময় কোনো লক্ষণ না দিয়েও বের হয়ে যেতে পারে। তবে নতুন করে দীর্ঘস্থায়ী ব্যথা, প্রস্রাবের ধরণে পরিবর্তন বা রক্ত দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
প্রাথমিক অবস্থাতেই যদি রোগ নির্ণয় করা যায় (প্রস্রাব পরীক্ষা বা সিটি স্ক্যানের মাধ্যমে), তাহলে তুলনামূলকভাবে সহজ চিকিৎসায় যেমন পর্যাপ্ত পানি পান, ব্যথানাশক ও ওষুধ, বা প্রয়োজনে লিথোট্রিপসি ও সার্জারির মাধ্যমে পাথর দূর করা সম্ভব। প্রাথমিক লক্ষণ অবহেলা করলে পরবর্তীতে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




