কৃষক আন্দোলনে ‘গৃহবন্দি’ কেজরিওয়াল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৭ ৮ ডিসেম্বর ২০২০
আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) তার দল আম আদমি পার্টি এ কথা জানিয়েছে।
পার্টির নেতা সৌরভ ভারদ্বাজ বলেন, সোমবার (৭ ডিসেম্বর) সিংঘু সীমান্তে ধর্না দেয়া কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেন কেজরিওয়াল। তাদের প্রতি সমর্থন জানান তিনি। সেখান থেকে ফেরার পর থেকে গৃহবন্দি মুখ্যমন্ত্রী। তার বাসভবন ঘেরাও করে রেখেছে দিল্লি পুলিশ। কাউকে সেই বাড়িতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাকেও বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছে না।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। উত্তরের ডেপুটি কমিশনার অন্তু অ্যালফোন্স বলেন, স্বাভাবিক নিয়মেই কেজরিওয়ালের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য এটা করা হয়েছে। তাকে গৃহবন্দি করা হয়নি।
গেল ২৭ সেপ্টেম্বর ভারতে নতুন তিন কৃষি সংস্কার বিল পাস হয়। এর একটির অধীনে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারবে সরকার। ফলে পাইকারি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে আশঙ্কা কৃষকদের। এরপরই তা বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেন তারা। তাদের স্লোগানে এখন মুখরিত দেশটির রাজধানী।
সারাদেশে পথে নেমেছেন খেটে খাওয়া চাষিরা। টানা ১৩ দিন বিক্ষোভ করছেন তারা। তবু তাদের দাবি-দাওয়া মেনে নিচ্ছে না মোদি সরকার। এখন পর্যন্ত দু’পক্ষের মধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে। তবে সমস্যার সুরাহা হয়নি। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষকরা। এই বিদ্রোহে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের