কৃষকদের কাঁধ থেকে গুলি করছে বিরোধীরা: মোদি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ১৫ ডিসেম্বর ২০২০
সময় যত গড়াচ্ছে ভারতে কৃষক আন্দোলন তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ছে। এজন্য বিরোধীদের (কংগ্রেস) দোষারোপ করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলছেন, চাষিদের বিভ্রান্ত করছে বিরোধীরা। তাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে তারা।
মঙ্গলবার গুজরাটের কুচে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন মোদি। তিনি বলেন, এসব সংস্কার বিরোধিরাও চেয়েছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালীন তারা তা করেনি। কারণ, জনগণের কল্যাণ চায়নি ওরা।
গেল ২৭ সেপ্টেম্বর ভারতে নতুন তিন কৃষি সংস্কার বিল পাস হয়। এর একটির অধীনে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারবে সরকার। ফলে পাইকারি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে আশঙ্কা কৃষকদের।
তাদের মতে, এ নিয়ে ছড়ি ঘোরাবে বণিক শ্রেণি। এরপরই তা বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেন তারা। কৃষকদের স্লোগানে এখন মুখরিত দেশটির রাজধানী।
তবে ভিন্ন সুর মোদির কণ্ঠে। শুরু থেকেই তিনি বলে আসছেন, নতুন আইনের ফলে কৃষকরা বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারবেন। চাষাবাদে খরচ কমবে। প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগের দরজা খুলবে। এতে অর্থনৈতিক উন্নয়ন হবে।
এদিন উদহারণ দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, গুজরাটে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাণিজ্য সমৃদ্ধ হয়েছে। কারণ, এখানে সরকারের সংশ্লিষ্টতা কম। নতুন তিন আইনেও ভূমিকা কম থাকবে। এতে ক্ষতির কিছু দেখি না।
বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে টানা ২০ দিন ধরে বিক্ষোভ করছেন ভারতের কৃষকরা। তবে তাতেও টনক নড়ছে না মোদি সরকারের। এখন পর্যন্ত দু’পক্ষের মধ্যে ষষ্ঠ দফা বৈঠক হয়েছে। তবে সমস্যার সুরাহা হয়নি। এ বিদ্রোহে এরই মধ্যে তিনজন মারা গেছেন।
প্রায় ১২ লাখ কৃষক এ আন্দোলন করছেন। মূলত তারা দিল্লিকে নিশানা করেছেন। শিগগির তাদের সঙ্গে আরও কয়েক লাখ খেটে খাওয়া মানুষ যোগ দিচ্ছেন। সামনে বিদ্রোহ আর জোরালো হচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনকারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।
বিক্ষোভকারীরা হুশিয়ারি করেছেন, সরকার আইন বাতিল না করলে দেশজুড়ে রেল রোকো ও টোল প্লাজা অবরোধ জারি থাকবে। যতদিন কেন্দ্রীয় সরকার দাবি-দাওয়া মেনে না নেবেন; ততদিন প্রতিবাদ করে যাবেন। কয়েকদিন আগে ভারত বনধের ডাক দেন তারা।
পরে অনশন আন্দোলন করেন মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানো মানুষগুলো। ভারতীয় সমাজে যার নেতিবাচক প্রভাব পড়ে সেটার। ফলে এই প্রতিবাদ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







