কোন রোগে মারা গেছেন ট্রাম্পের ছোট ভাই?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৩ ১৭ আগস্ট ২০২০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রবার্ট গুরুতর অসুস্থ ছিলেন। তবে তিনি কী ধরনের রোগে ভুগছিলেন তা জানা যায়নি।
শনিবার ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেন, রবার্ট কেবল আমার ভাই নয়, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধুও।
শুক্রবার বিকালে নিউইয়র্কের হাসপাতালে ভাইকে দেখতে যান ডোনাল্ড। সেখানে তিনি বলেন, রবার্ট খুব কঠিন সময় কাটাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে,আমার প্রিয় ভাই রবার্ট নিরবে নিভৃতে মারা গেছে। তার স্মৃতি চিরকাল আমার হৃদয়ে বাস করবে।
ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকও এ মৃত্যুতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, রবার্ট ছিলেন খুব দারুণ মানুষ - দৃঢ়, দয়াবান ও বিশ্বস্ত। টুইটারে এরিক লেখেন, আমাদের পুরো পরিবার তাকে গভীরভাবে স্মরণ করবে।
ফ্রেড ও মেরি অ্যান ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রবার্ট। ডোনাল্ডের দুই বছর পর তার জন্ম হয়।
রবার্ট মূলত ট্রাম্প প্রপার্টি এম্পায়ারের জন্য রিয়েল এস্টেট বিনিয়োগ পরিচালনা করতেন। কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মে ব্যয় করেছেন তিনি। সবশেষ শীর্ষ নির্বাহী হন।
শেষ সময়গুলোয় রবার্ট নিউইয়র্কে আধা অবসরে ছিলেন। সম্প্রতি নিজের ভাগ্নি মেরি ট্রাম্পের লেখা ‘হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’(কিভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষের জন্ম দিয়েছে) শীর্ষক বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হন তিনি।
ওই বইটি ডোনাল্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তবে সেটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন প্রেসিডেন্ট ব্রাদার।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে এক সপ্তাহেরও বেশি সময় ছিলেন রবার্ট।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










