ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে একাদশেও সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৩ ২৫ ডিসেম্বর ২০১৯
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও স্থান পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি প্রকাশিত ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন অ্যালমানাকের’ দশক সেরা ওডিআই একাদশে জায়গা করে নেন তিনি। এবার সিএ’র দশক সেরা একদিনের দলে ঠাঁয় পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সিএ জানায়, ধারাবাহিক পারফরম্যান্সই দশক সেরা একাদশে সুযোগ করে দিয়েছে সাকিবকে। এ দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। জুয়াড়ির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এ বছর ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সাকিব । এই একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো মারমুখী নন তিনি। তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন এ ক্রিকেটার। বাঁহাতি স্পিনে খুবই কার্যকর তিনি। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেনও এ অলরাউন্ডার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশে সুযোগ না পেলেও বিবেচনায় আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ধোনির কারণে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাননি তিনি। সিএ জানায়, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে মুশির (মুশফিক)মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর ওপরে।
সিএ’র দশকসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক হয়েছেন ভারতের সাবেক দলনেতা মহেন্দ্র সিং ধোনি। ওপেনার হিসেবে থাকছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ওয়ানডাউনে থাকছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। চার নম্বরে ব্যাট হাতে নামবেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। পাঁচ নম্বরে আছেন সাকিব। ছয় ও সাত নম্বরে যথাক্রমে ইংল্যান্ডের জস বাটলার ও ধোনি। আর বোলিং আক্রমণে স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে থাকছেন আফগানিস্তানের রশিদ খান। পেস বিভাগে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















