খাওয়ার মাঝখানে অথবা পরপরই কী পানি পান উচিত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৫ ১৪ জুন ২০২৪
পানির অপর নাম জীবন। শরীরের জন্য পানি একটি অপরিহার্য উপাদান। খাবার হজম, শরীরের বিপাক হার নিয়ন্ত্রণ, ইলেকট্রোলাইট ব্যালেন্স ইত্যাদি শরীরের সব কাজেই পানি প্রয়োজন। আমাদের দেহের প্রায় ৭০ ভাগই পানি। সুস্থ থাকতে অবশ্যই পর্যাপ্ত পানি খেতে হবে। তবে এ পানি খাওয়াই শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে যদি পানি খাওয়ার সঠিক নিয়ম না জানেন।
অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে খাবার খাওয়ার মাঝে পানি খাওয়া ভালো নাকি খাবার খাওয়ার পর। পর হলেও কতক্ষণ পর তাও জানতে চান অনেকে। মূলত, একজন সুস্থ মানুষের দিনে অন্তত দেড় থেকে দুই লিটার পানি খাওয়া উচিত। সারাদিনে অল্প অল্প করে খেয়ে পানির চাহিদা পূরণ করতে হবে। তবে বেশিরভাগ মানুষই খাওয়ার সময় বা খাওয়া শেষে বেশি পানি খেয়ে নেন। অন্য সময় পানি খাওয়ার কথা মনে থাকে না। কিন্তু খাওয়ার সময় বেশি পানি খাওয়া ঠিক নয়।
খাবার খাওয়ার সময় অনেক সময় যখন ঝাল লাগে অথবা খাবার গলায় আটকে তখন অল্প পানি খেতে হবে। এরকম বিষয় ছাড়া খাওয়ার সময় গ্লাস ভরে পানি খেয়ে ফেলা ঠিক নয়। কারণ এ সময় পানি খেলে হজমক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। খাবার খাওয়া শুরু করলে পরিপাক করার জন্য বিভিন্ন এনজাইম, হরমোন নিঃসৃত হয়। এ সময় বেশি পানি বা পানীয় খেলে এ উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না। এ কারণে পুষ্টির শোষণ হ্রাস পায়। আবার অসম্পূর্ণ বিপাকের কারণে শরীরে বিষাক্ত পদার্থ জমতে পারে। এ ছাড়াও পাকস্থলী বেশি ভরাট হয়ে অস্বস্তি হতে পারে এবং পানি খেয়ে পেট ভরে গেলে খাবার খাওয়ার ইচ্ছা চলে যেতে পারে।
আবার আমাদের অভ্যাস খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই এক-দুই গ্লাস পানি খেয়ে ফেলা। এটি করাও ঠিক নয়। খাদ্যতালিকায় অনেক ধরনের খাবার থাকে। ভাতের সঙ্গে মাছ, মুরগি, সবজি ইত্যাদি খাওয়া হয়। এসব খাওয়ার পরপরই পানি খেলে খাবারে থাকা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো (ভিটামিন এ,কে,ডি) শরীর থেকে বের হয়ে যায়। ফলে ভিটামিনের অভাব দেখা দিতে পারে।
এ ছাড়া খাবার খাওয়ার পর সেগুলো সম্পূর্ণ হজম হওয়ার জন্য পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস, প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ ইত্যাদি এনজাইম নিঃসৃত হয়। খাওয়ার পরপরই পানি খাওয়া হলে এসব এনজাইমের কাজ বাধাগ্রস্ত হয়। ফলে খাবার ঠিকভাবে হজম হয় না। তখন পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।
এখন মনে প্রশ্ন আসতে পারে খাবার খাওয়ার সময়, খাবার খাওয়ার পরপরই যখন পানি খাওয়া যাবে না, তাহলে পানি কখন খেলে খাবার হজমে সাহায্য করবে? পানি খেতে হবে খাবার শেষ করার অন্তত ২৫-৩০ মিনিট পর। এতে খাবার ভালোভাবে হজম হয়। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা সকালে ঘুম থেকে উঠে পানি খাবেন এবং খাওয়ার ৩০ মিনিট আগে ও খাবার খাওয়ার ৩০ মিনিট পর পানি খেলে উপকৃত হবেন।
যারা শরীরের বাড়তি ওজন কমাতে চান তারা খাবার খাওয়ার কিছুক্ষণ আগে পানি খেতে পারেন। এতে পেট ভরা থাকবে এবং খাবার গ্রহণের চাহিদা কমবে। ফলে ওজনও তাড়াতাড়ি কমতে থাকবে। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ৩০ মিনিট পানি খেলে খাবারও পরিপূর্ণভাবে হজম হবে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















