গণপরিবহনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ১১ মার্চ ২০২০
করোনাভাইরাস ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভিন্ন রকম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। কোনো কোনো দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। আবার কোনো দেশে ভ্রমণকারীদের ব্যক্তিগতভাবে সতর্কতামূলক পদক্ষেপ নিতে উপদেশ দেয়া হচ্ছে। এরকম অবস্থায় বিমানে ভ্রমণ করা, প্রমোদতরীতে সমুদ্র ভ্রমণ কিংবা গণপরিবহন ব্যবহার করা কতটা নিরাপদ-এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠেছে।
ট্রেন ও বাস
করোনাভাইরাস ঠিক কীভাবে ছড়ায় তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটা জানা যাচ্ছে, এ ভাইরাস অন্যান্য ভাইরাসগুলোর মতোই ছড়ায়। অর্থাৎ আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত ক্ষুদ্র কণাগুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বা কোনো সমতলে পড়ে থাকলে, সেখান থেকে অন্য মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে পারে।
আমাদের ধারণা, ফ্লু'র ভাইরাস যেমন বাতাসে ভেসে থাকে, করোনাভাইরাস সম্ভবত একইভাবে বাতাসে ভেসে থাকে না। কাজেই মানুষ একে অন্যের যথেষ্ট কাছাকাছি থাকলেই কেবল এটি দ্বারা সংক্রমিত হওয়া সম্ভব। করোনা বিষয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের নির্দেশনা মাফিক ভাইরাস আক্রান্ত ব্যক্তির দুই মিটারের মধ্যে থাকাকে 'কাছাকাছি' থাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
অর্থাৎ ট্রেন ও বাসে সংক্রমণের সম্ভাবনা কতটুকু, তা অনেকাংশেই নির্ভর করে সেই ট্রেন বা বাস কতটা জনবহুল সেটার ওপর। অপেক্ষাকৃত খালি ট্রেন বা বাসে ভ্রমণ করার ক্ষেত্রে আবার আপনার ঝুঁকির মাত্রা ভিন্নরকম থাকবে। এক্ষেত্রে নির্ভর করবে যানবাহনগুলো কতটা নিখুঁতভাবে বায়ুনিরোধক করা রয়েছে। আপনি কতক্ষণ যানবাহনের ভেতর থাকছেন এর ওপর।
বাহনের পরিচ্ছন্নতাও এক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করবে। ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথের গবেষক ডক্টর লারা গোসচের ২০১৮ সালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, গণপরিবহন ব্যবহারকারী ব্যক্তিদের মধ্যে ফ্লু জাতীয় ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তিনি বলেন, ভাইরাস সংক্রমণ এড়াতে গণপরিবহন ব্যবহারে 'পিক আওয়ার' বা সবচেয়ে ব্যস্ত সময়গুলো এড়িয়ে চলা উচিত।
প্লেন
স্বাভাবিকভাবে বহুল প্রচলিত ধারণা হলো, বিমানে ভ্রমণের সময় আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ সেসময় আপনি প্রবাহমান নয়, এমন বায়ু শ্বাসের মাধ্যমে গ্রহণ করেন। তবে বাস্তবতা হলো, বিমানের ভেতরে থাকা বাতাস প্রায় যেকোনো অফিসের ভেতরের বাতাস থেকেও (প্রায় নিশ্চিতভাবে বাস ও ট্রেনের বাতাসের চেয়েও) বেশি নিরাপদ।
সাধারণত যাত্রী বোঝাই একটি বিমানে প্রতি বর্গফুট জায়গায় গড়ে ট্রেন বা বাসের চেয়ে বেশি মানুষ থাকে, যার ফলে ভাইরাস সংক্রমনের ঝুঁকি বেড়ে যায়। কিন্তু বিমানের ভেতরের বাতাস পরিবর্তনও করা হয় অপেক্ষাকৃত দ্রুত হারে।
বিভিন্ন যানবাহনে বায়ুর মান নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুইঙ্গান চেনের ধারণা অনুযায়ী, একটি বিমানের ভেতরের বাতাস সম্পূর্ণ প্রতিস্থাপিত হয় ২ থেকে ৩ মিনিটে। যেখানে সম্পূর্ণভাবে এয়ার কন্ডিশনড একটি বিল্ডিংয়ের বাতাস প্রতিস্থাপিত হতে সময় লাগে ১০ থেকে ১২ মিনিট।
বিমানে থাকার সময় আপনি যে বাতাস নিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন, তা উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিল্টারের মাধ্যমে পরিশোধন করা হয়। এ ফিল্টারে সাধারণ এয়ার কন্ডিশনিং সিস্টেমের চেয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থ আটকে যেতে পারে। আর ভাইরাসও আটকে যেতে পারে এতে।
ভাইরাস আক্রান্ত কারো হাঁচি বা কাশিতে থাকা জীবাণু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। যেমন- ভাইরাস আক্রান্ত হওয়া সম্ভব, তেমনি আক্রান্ত ব্যক্তির হাতে থাকা বা দরজার হাতলের মতো কোনও সমতলে পড়ে থাকা জীবাণুর মাধ্যমেও ভাইরাস সংক্রমিত হতে পারে।
তবে প্লেনের মতো বাহনের ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়তে বা কমতে পারে বিবিধ বিষয়ের ওপর নির্ভর করে। দীর্ঘ সময়ের ফ্লাইটে ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি থাকলে ওই ফ্লাইটে অবস্থিত মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। যেহেতু ওই ধরণের ফ্লাইটে যাত্রীরা অপেক্ষাকৃত বেশি ঘোরাফেরা করে থাকেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সংক্রমিত ব্যক্তির সামনে, পেছনে বা পাশের দুই সারিতে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে ২০০৩ সালে সার্স প্রাদুর্ভাবের সময় সংক্রমিত এক ব্যক্তি যখন বিমানে ভ্রমণ করছিলেন, তখন তার কাছ থেকে যাদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে, তাদের ৪৫ শতাংশই ওর আশেপাশের দুই সারির বাইরে বসেছিলেন।
তবে হাত ধোয়া, সম্ভব হলে নিজের অবস্থানের আশপাশ পরিস্কার রাখা এবং হাঁচি বা কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করার উপদেশগুলো সবারই মেনে চলা উচিত। বিমান ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় হলো, এর মাধ্যমে সংক্রমণের শিকার হওয়া মানুষ এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে পারে।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

