গভীর সংকটে পাকিস্তান, আমদানি ব্যয় ১ মাসেরও কম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০২ ১১ ফেব্রুয়ারি ২০২৩
পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) রিজার্ভ আরও কমেছে। সবশেষ সপ্তাহে এসবিপির বিদেশি মুদ্রার সঞ্চায়ন হ্রাস পেয়েছে ১৭০ মিলিয়ন ডলার। বর্তমানে স্টেট ব্যাংক অব পাকিস্তানের রিজার্ভ দাঁড়িয়েছে ২ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে এসবিপি। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে তা জানানো হয়েছে। এতে বলা হয়, সবমিলিয়ে এখন পাকিস্তানের মোট সংরক্ষিত বৈদেশিক মুদ্রার পরিমাণ হচ্ছে ৮ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সঞ্চিত আছে ৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে এসবিপির রিজার্ভ কমেছে ১৭০ মিলিয়ন ডলার। বিদেশি ঋণ পরিশোধের পর তা স্থির হয়েছে ২৯১৬ দশমিক ৭ মিলিয়ন ডলারে। এ দিয়ে আর ১ মাসের আমদানি ব্যয়ও মেটাতে পারবে না দেশটি।
২০২২ সালের শুরুতে এসবিপির রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার। এরপর থেকে সেটা শুধুই কমছে। মূলত পাকিস্তানি মুদ্রা রুপির দাম কমায় এই অবনমন ঘটেছে। এই অবস্থায় দেশটির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীগুলোর কাছ থেকে অর্থছাড় অপরিহার্য হয়ে পড়েছে।
অবশ্য সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাক সরকারের নীতি-নির্ধারকরা। আইএমএফের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তারা। পাশাপাশি রুপির মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







