গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৯ ৩১ মে ২০২১
বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার বান্ধবী ক্যারি সায়মন্ডসকে গোপনে বিয়ে করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৫৬ বছর বয়সী ও ছয় সন্তানের জনক জনসন ৩৩ বছরের সায়মন্ডসকে ক্যাথলিক ওয়েস্টমিনিস্টার ক্যাথিড্রালে শনিবার বিয়ে করেন।
দ্য সান ও মেইল অন সানডে’র খবরে এ কথা বলা হয়েছে। ব্রিটেনে প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে বিয়ে করার এটি দ্বিতীয় ঘটনা। প্রায় দু’শতাব্দী আগে রবার্ট জেনকিনসন্স ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বিয়ে করেছিলেন।
এদিকে চলতি সপ্তাহের প্রথম দিকে খবর বেরিয়েছিল আগামী বছরের ৩০ জুলাই এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এ কথা জানিয়ে তারা আত্মীয় বন্ধুদের কার্ডও পাঠিয়েছিলেন।
যদিও তারা গত বছর থেকেই বিয়ে করার অপেক্ষায় ছিলেন। কিন্তু মহামারির কারণে তাদের সেই পরিকল্পনায় বাধা পড়ে।
ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের নোটিশে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৩০ জন অতিথি। ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধের অধীনে সর্বোচ্চ যে কয়জন মানুষ একত্রিত হতে পারেন তার বেশি সেখানে উপস্থিত হননি।
ক্যাথলিক এই বিয়ের অনুষ্ঠান আয়োজনে ছিলো চার্চের স্বল্প সংখ্যক কর্মকর্তা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করান ফাদার ডানিয়েল হামফ্রেস।
উল্লেখ্য, ২০১৮ সালে রাজনৈতিক সাবেক সহকর্মী ক্যারি সায়মন্ডসের সঙ্গে বরিস জনসনের বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ পায় ব্রিটিশ মিডিয়ায়। এর ফলে তার তখনকার স্ত্রী মেরিনা হুইলারের সঙ্গে ওই বছরই বিচ্ছেদ ঘটে।
এরপর বরিস জনসন ও ক্যারি সায়মন্ডস একসঙ্গে থাকা শুরু করেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনসন। ক্যারিকে নিয়েই তিনি ওঠেন ডাউনিং স্ট্রিটের সরকারি বাড়িতে।
আর এক্ষেত্রে তিনি রেকর্ড গড়েন। কারণ ব্রিটেনে ডাউনিং স্ট্রিটের সরকারি বাড়িতে এর আগে কোন প্রধানমন্ত্রী বান্ধবীকে নিয়ে থাকেননি। এক্ষেত্রে তিনিই প্রথম।
এদিকে কনজারভেটিভ পার্টির সাবেক যোগাযোগ প্রধান ক্যারি সায়মন্ডস ২০২০ সালের ২৯ এপ্রিল প্রথম শিশু সন্তান উইলফ্রেডের জন্ম দেন।
জনসনের সাবেক স্ত্রী আইনজীবী মারিনা হুইলারের গর্ভে তার চার সন্তান রয়েছে। এছাড়া অন্য এক বান্ধবীর গর্ভেও তার এক কন্যা সন্তান জন্ম নিয়েছে বলে খবর বেরিয়েছে।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










