গোলাপি বল : কোহালির উল্টো সুর সৌরভের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৪ ৩ ডিসেম্বর ২০১৯
ইডেনে গোলাপি বলে দিনরাতের টেস্টে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তাঁর বিশ্বাসকেই সিলমোহর দিয়েছে। আর তাই প্রত্যেক সিরিজেই একটা গোলাপি বলের টেস্ট খেলুক ভারত, এমনই চাইছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্বক্রিকেটের বড় শক্তিগুলোর মধ্যে ভারতই শেষ দল হিসেবে খেলেছে গোলাপি বলের টেস্টে। গত মাসে ইডেনে ভারতের প্রথম দিনরাতের টেস্টে বিপক্ষে ছিল বাংলাদেশ। সেই টেস্ট সোয়া দুই দিনে শেষ হয়ে গেলেও গ্যালারিতে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পক্ষে দুর্দান্ত ব্যাপার বলে মনে করছেন সৌরভ।
‘দ্য উইক’ ম্যাগাজিনে সৌরভ বলেছেন, “আমি এটা নিয়ে খুব আশাবাদী। এটাই সামনে চলার রাস্তা বলে মনে করছি। তবে প্রত্যেক টেস্টে এটা হবে না। যদিও সিরিজে অন্তত একটা গোলাপি বলের টেস্ট খেলাই যায়।” ভারত এর পরে নিউজিল্যান্ডে সফরে যাবে। সেখানে খেলবে দুই টেস্ট। কিন্তু তার কোনওটি এখনও গোলাপি বলের টেস্ট হিসেবে ঘোষিত হয়নি। ভারত কি তবে নিউজিল্যান্ডে গোলাপি বলে টেস্ট খেলবে, সৌরভের কথায় চর্চা শুরু ক্রিকেটমহলে।
তবে অধিনায়ক বিরাট কোহালি গোলাপি বলের টেস্টকে স্বাগত জানালেও বলেছিলেন যে এই ধরনের টেস্ট খেলার জন্য উপযুক্ত প্রস্তুতি দরকার। সেটা নিউজিল্যান্ডে মিলবে কি না, তা নিয়ে থাকছে সংশয়। কোহালির মতে, এটা নিয়মিত হওয়া উচিতও নয়। ফলে কোথাও কোহালির সঙ্গে অন্য সুরে বাজছেন সৌরভ। কারণ, নিয়মিত এই টেস্ট খেলতে আপত্তির কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি এই টেস্টকে ব্যতিক্রমী হিসেবেই দেখতে চাইছেন।
যদিও ভারতের অন্য মাঠে গোলাপি বলের টেস্ট আয়োজনে উদ্যোগী সৌরভ। তিনি বলেছেন, “গোলাপি বলে টেস্ট আয়োজনে আমার অভিজ্ঞতা তুলে ধরব বোর্ডে সবার সামনে। অন্য মাঠেও এই টেস্ট আয়োজনের চেষ্টা করব। ইডেনের পর এখন প্রত্যেকেই তৈরি। আর কেউই পাঁচ হাজার দর্শকের সামনে টেস্ট খেলতে চায় না।” আনন্দবাজার।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
















