চট্টগ্রাম টেস্টে শতভাগ ফিট সাকিবকে পাওয়ার প্রত্যাশা ডোমিঙ্গোর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৭ ১ ফেব্রুয়ারি ২০২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে কুচকির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে পরবর্তীতে জানা যায়, তার ইনজুরি গুরুতর নয়। প্রথম টেস্টে খেলতে পারবেন তিনি।
তবে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন, সাকিব এখনো শতভাগ ফিট নন। তবে প্রথম টেস্টে শতভাগ ফিট তাকে পাওয়ার প্রত্যাশায় তিনি।
জুয়াড়ি কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব গোপন করায় সাকিবকে এক বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ করেছিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক পর্যায়ে ফেরেন তিনি।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। প্রথম ওয়ানডেতে ৮ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ১৯ রান করে ম্যাচ সেরা হন তিনি। দ্বিতীয় ম্যাচে বল হাতে ৩০ রানে ২ উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৪৩ রান করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রাখেন।
চট্টগ্রামের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন সাকিব। তবে বল করতেই গিয়েই কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। ৪ দশমিক ৫ ওভার বল করে মাঠ ছাড়েন।
এতে সাকিবকে নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু স্ক্যান রিপোর্টে সবুজ সঙ্কেত পেয়ে টেস্ট সিরিজের জন্য তৈরি হতে অনুশীলনে ফেরেন তিনি। কিন্তু নেটে খুব বেশি স্বস্তিতে ছিলেন না।
কারন এখনো শতভাগ ফিট নন সাকিব। পুর্নবাসনের মধ্যেই আছেন তিনি। তা অকপটেই স্বীকার করেছেন ডোমিঙ্গো।
ভিডিও বার্তায় তিনি বলেন, ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে সাকিব আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বমানের অলরাউন্ডার, যেকোনও ফরম্যাটেই তার বিকল্প কেউ নেই। ও থাকলে আমাদের বোলিং-ব্যাটিং দু’টিই শক্তিশালী হয়ে যায়।
টাইগার কোচ বলেন, শেষ ওয়ানডেতে পাওয়া কুচকির ইনজুরি কারণে অনুশীলন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না সাকিব। সে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও শতভাগ ফিট নয়।
শতভাগ ফিট না হলেও, প্রথম টেস্টে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডোমিঙ্গো। প্রথম টেস্ট শুরু হতে এখনো ২ দিন বাকী আছে। এই সময়ের মধ্যে সে ফিট হয়ে উঠবে বলে জানান তিনি।
কোচ বলেন, এখনো টেস্ট শুরু হতে দু’দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে সে নিজেকে ফিট করে গড়ে তুলবে আশা করি। আমরা আত্মবিশ্বাসী, প্রথম টেস্টের জন্য ও প্রস্তুত। শতভাগ ফিট হতে পুনর্বাসনে কঠোর পরিশ্রম করছে। নেটে ব্যাট-বল দু’টিই করছে। তার মধ্যে অস্বস্তি দেখা যায়নি। তবে আমরা নিশ্চিত, সাকিব খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং তাকে প্রথম টেস্টে পেতে আমরা আত্মবিশ্বাসী।
গতকাল তার ব্যক্তিগত অনুশীলনে ছিলেন ডোমিঙ্গো। সাকিবের ব্যাটিংয়ে বল থ্রো ডাউন করেন কোচ। আবার তার বোলিংয়ের বিপক্ষে খেলেছেন তিনি। সাকিবের বলে ব্যাটিং করাটা দারুণ ছিলো বলে জানান ডোমিঙ্গো। তিনি বলেন, বিশ্বমানের বোলারকে খেলা দারুণ চ্যালেঞ্জিং ছিল। তার সাথে দারুণ সময় কাটিয়েছি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















