ছন্দহীন মোস্তাফিজের করণীয় বাতলে দিলেন বাশার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৯ ২ ফেব্রুয়ারি ২০২০
টেস্ট দলে সুযোগ পেতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বোলিং দক্ষতার আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দল নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গতকাল বিসিবি ঘোষিত দলে সুযোগ হয়নি ফিজের। বড় ফরম্যাটে খারাপ ফর্মের কারণেই সুযোগ হয়নি তার। ২০১৫ সালে অভিষেকের পর এ প্রথম অফফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন তিনি।
তবে ‘বাদ’ কথাটির সঙ্গে মোস্তাফিজকে মেলাতে চান না হাবিবুল বাশার। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন তিনি। এ নির্বাচক বলেন, আমি বলব না, তাকে বাদ দেয়া হয়েছে। আমি এটিও বলব না, সে বিশ্রাম পেয়েছে। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শোধরানোর জন্য কাজ করবে ফিজ। আমি আশা করছি, ও ভালোভাবেই ফিরে আসবে।
তিনি বলেন, আমরা মোস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোনও খেলোয়াড় সবসময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সবসময় বলি, ও আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে, তবে ভালোভাবে ফিরে আসবে। ফিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
প্রথম শ্রেণির ক্রিকেটে মোস্তাফিজ উন্নতি করতে পারবে বলে জানান সুমন, তার বোলিং উন্নতির জন্য তাকে সময় দিয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। আমরা মনে করি, ফর্মে ফেরার জন্য বিসিএলই সেরা প্লাটফর্ম ওর।
সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মোস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন তিনি। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ফিজ। কিন্তু দুই টেস্টে খেলার সুযোগ পাননি তিনি। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেললেও উইকেটশুন্য ছিলেন বাঁহাতি পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মোস্তাফিজকে বিবেচনা করেননি নির্বাচকরা। তার পরিবর্তে আরেক পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ।
হাবিবুল বাশার বলেন, রুবেলের বোলিং গড় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সে দুর্দান্ত বোলিং করছে। আমরা অন্যরকম রুবেলকে দেখতে পেয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত করেছে ও। বিসিএলেও ভালো বোলিং করেছে। সে নিয়মিত উইকেট পাচ্ছে। আমি আগেই বলেছি, মোস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বড় ফরম্যাটে আমরা তার পারফরমেন্স দেখতে চাই। ফর্মে থাকা খেলোয়াড়দেরই আমরা দলে অর্ন্তভুক্ত করেছি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















