জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৫ ৬ নভেম্বর ২০২০
অনেক নাটকীয়তার পর জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গিয়েছিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এবার পেনসিলভেনিয়াতেও তাকে ছাড়িয়ে গেলেন তিনি। এর ফলে ক্রমেই ট্রাম্পের পরাজয় স্পষ্ট হয়ে উঠছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুইদিন পরেও নাটকীয়তা যেন কমছেই না। শুরু থেকেই অন্যতম ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ভোট গণনার শেষ পর্যায়ে এগিয়ে গেলেন বাইডেন। পেনসিলভেনিয়াতেও একই দৃশ্য।
দ্য গার্ডিয়ান সবশেষ জানায়, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)।
আর পেনসিলভেনিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৩২ লাখ ৯৭ হাজার ৫৯১ হাজার ভোট পেয়েছেন বাইডেন। সেখানে প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯০ হাজার ৭৭৪ ভোট।
হিসাবে পরিস্কার জর্জিয়ায় এখন ৯১৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এ রাজ্যে এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি। এসব ভোটের অধিকাংশই পোস্টাল ব্যালট।
আর পেনসিলভেনিয়াতে দশমিক ১ শতাংশ ভোটে লিড নিয়েছেন বাইডেন। এ অঙ্গরাজ্যে এখনও অনেক ভোট গণনা বাদ রয়েছে। এসবেরও অধিকাংশই পোস্টাল ভোট।
দোদুল্যমান এ দুই রাজ্যে বাইডেনই জিতছেন-এটা প্রায় নিশ্চিত। ফলে ট্রাম্পের পরাজয়ের ব্যবধান আরো বাড়ছে। জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। আর পেনসিলভেনিয়াতে ২০টি। ফলে দুই রাজ্যে বাইডেন জিতলে মোট ইলেকটোরাল ভোট হবে ৩০০।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। এমনিতেই নেভাদায় বড় ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাট শিবির। জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় জিতলে বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আর কোনও অঙ্গরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হবে না।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







