জাতীয় উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা প্রশ্নবিদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪১ ১০ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় পার্টি (জাপা) প্রয়াত সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের নামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের পরবর্তীতে জাতীয় পার্টি গঠন করে দেশবাসীর কাছে চমক সৃষ্টি করেছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদকে জাতীয় পার্টির একমাত্র কর্ণধার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
তিনি জীবিত অবস্থায় বলেছিলেন তিনি হচ্ছেন জাতীয় পার্টি (জাপা) একমাত্র মালিক, আজীবনের চেয়ারম্যান। সেই পার্টি নিয়ে শুরু হয়েছে স্বার্থ,ক্ষমতার দ্বন্দ্ব একদিকে তার আপন ছোট ভাই জিএম কাদের, অন্যদিকে স্ত্রী ও দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী রওশন এরশাদ উভয় দলের চেয়ারম্যান পদের দাবিদার। উভয়ের সাথে আছে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা, নেতৃবৃন্দ।
এরশাদ প্রেসিডেন্ট থাকাকালে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যথেষ্ট ভূমিকা রেখেছেন। অনেক রাজনৈতিক বোদ্ধারা বলে থাকেন, এরশাদের শাসন ব্যবস্থা ভালো ছিল শুধুমাত্র যদি তিনি জোর করে ক্ষমতায় থাকার সিদ্ধান্তটি গ্রহণ না করতেন, তাহলে এরশাদ ও তার দলের অবস্থা এত ভয়ঙ্কর হতো না।
তাকে স্বৈরাচার খেতাব পেতে হতো না, যাই হোক, যেমন ভাবেই হোক না কেন এরশাদের জাতীয় পার্টি এখন সংসদের বিরোধী দল। সেই হিসেবে এদেশের মানুষের জন্য অনেক কিছুই করতে পারে দলটি কিন্তু জাতীয় পার্টি আছে জাতির সেবক ও উন্নয়নের পরিবর্তে নিজেদের পদ-পদবীর অস্তিত্ব রক্ষা, ভাঙ্গন ও গড়নের মহড়া নিয়ে।
এরশাদের মৃত্যুর দুই মাস পার না হতে হতেই শুরু হয়েছে ভাঙ্গনের বাস্তব মহড়া, দুই পক্ষই চাইছে দলের প্রধান পদ। সাধারণ মানুষের অধিকার নিয়ে তেমন কোনো কর্মসূচি দৃষ্টিগোচর হয় না। এক পক্ষকে দেখা যাচ্ছে ঝাড়ু হাতে অন্য পক্ষের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিতে।
এরশাদের দলের প্রভাবশালী নেতারা মিডিয়ার সামনে অবলীলায় বলে যাচ্ছেন দলে কোন ভাঙ্গন নেই কিন্তু বাস্তবতা দেশের মানুষ দেখছে, ভবিষ্যতে কী হবে সেদিকে তাকিয়ে রয়েছে।
দল ভেঙে দুই ভাগে বিভক্ত হবে। নাকি অসংখ্য দলে বিভক্ত হয়ে ইতিহাসে বিলীন হয়ে যাবে! অনেকের কথাবাত্রা আকার-ইঙ্গিতে মনে হচ্ছে বিরোধীদলের ভূমিকার নামে নিজেদের সুবিধা আদায়ে মত্ত থাকবে!
জাতীয় পার্টি তার কান্ডারী কে খুঁজে পাচ্ছেনা! কে দিবে নেতৃত্ব, কে হবে জাতীয় পার্টির এরশাদের পরবর্তী নেতা? নাকি আবার সংসদে এক ধরনের মালিশ বিরোধীদল হিসেবে কর্মকাণ্ড পরিচালিত করবে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে পূর্বে জাতীয় পার্টির একটি ভূমিকা ছিল তা বর্তমানে প্রায় মলিন। জাতীয় পার্টি নিজেদের স্বার্থ সিদ্ধি রক্ষার পার্টি হয়ে দাঁড়িয়েছে।
অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সরকারের সর্বোচ্চ মহল হস্তক্ষেপ করলেই জাতীয় পার্টির এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো যাবে। তাছাড়া জাতীয় পার্টির বর্তমান নিজস্ব সাংগঠনিক ও পারস্পরিক অবস্থা মজবুত ও শক্তিশালী নয়। হুসেইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায় জাতীয় পার্টির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এরশাদের সিদ্ধান্ত ছিল একক, সে ছিল একক ক্ষমতার অধিকারী কিন্তু এরশাদ মৃত্যুর সাথে সাথেই জাতীয় পার্টির রূপের পরিবর্তন এসেছে!
এদেশের জনতা চেয়ে আছে, জাতীয় পার্টি ঐক্যের দিকে অগ্রসর হবে। নাকি কাঙ্খিত ভাঙ্গনে অস্তিত্ব রক্ষায় কঠিন হয়ে দাঁড়াবে!
লেখক- মো: সবুর মিয়া, বেসরকারি চাকরিজীবী।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






