জাহিদ এমপিকে বিএনপি থেকে বহিস্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৭ ২৭ এপ্রিল ২০১৯
দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাহিদুর রহমান জাহিদ এমপিকে বহিস্কার করেছে বিএনপি।
আজ শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত হয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদুর শপথ নিয়েছেন। এতে বিএনপির ভেতর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি হলো, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সদস্য জাহিদুর রহমান শপথ নেয়ার জন্য তাকে সর্বসম্মতভাবে আজকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
একাদশ সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসন পেয়েও চাপের মধ্যে রয়েছে বিএনপি। ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে দলটি সিদ্ধান্ত নিয়েছিল, তাদের নির্বাচিতরা সংসদে যাবেন না। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান।
বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাদে অন্য চারজনও শপথ গ্রহণের পক্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে।
পাশাপাশি এদের কারো কারোর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এমপি হওয়ার স্বাদ গ্রহণের তীব্র ইচ্ছা ও লোভ কাজ করছে বলেও কেউ কেউ বলছেন। তবে কারণ যা-ই হোক দলীয় সিদ্ধান্ত না মেনে শপথ নেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করানোয় বিব্রত অবস্থায় পড়েছে বিএনপির হাইকমান্ড।
বিএনপির নির্বাচিতদের শপথ গ্রহণের ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। বলা হচ্ছিল, বেগম খালেদা জিয়া প্যারেলো মুক্তি পাবেন আর সংসদে যাবেন বিএনপির নির্বাচিতরা। ১৪ মাস ধরে কারাবন্দী বেগম জিয়ার মুক্তির এখনো পর্যন্ত কোনো কূল কিনারা হয়নি।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচিত এক এমপির শপথ গ্রহণ এবং আরো চারজনের শপথের সম্ভবনা উঁকিঝুঁকি মারায় এক ধরনের চাপে পড়েছে বিএনপি। দলের সিনিয়র এক নেতা বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদের শপথ বাকিদের উৎসাহিত করতে পারে।
নির্বাচিত আরো দুইজন সংসদ ভবনে গিয়ে শপথের বিষয়ে কথা বলেছেন এমন তথ্যও তারা পেয়েছেন। দুই একজন আবার ২৯ এপ্রিল পর্যন্ত দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে চান অথবা পরবর্তীতে শপথ নেয়ার কথা জানিয়ে সময় বাড়ানোর আবেদন করারও চিন্তা করছেন।
বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল বাদে বিএনপি থেকে নির্বাচিত অন্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার।
সংবিধানে বলা আছে, সংসদের প্রথম বৈঠকের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ করতে হবে। তা না হলে সদস্যপদ বাতিল করে আসন শূন্য ঘোষণা করা হবে। একাদশ সংসদের প্রথম বৈঠক বসে গত ৩০ জানুয়ারি। এই হিসাবে ২৯ এপ্রিলের মধ্যেই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





