জিম্বাবুয়েতে তিনে তিন পেল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪২ ২৬ জুলাই ২০২১
প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল শামীম হোসেন পাটোয়ারীর সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের বিপদে উইকেটে এসে চেষ্টা করেও পারেননি। ১৩ বলে ২৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার ঠেকাতে পারেননি।
সেই ম্যাচে জিততে না পারার আক্ষেপটাই যেন সিরিজ নির্ধারণী ম্যাচে মেটালেন শামীম! শেষ দিকে তাঁর ব্যাটেই ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শামীমের আগে অবশ্য জয়ের ভিত্তি গড়ে দেন সিরিজসেরা সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই জয়ে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতল বাংলাদেশ।
১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নাঈম শেখের উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। আরেক ওপেনার সৌম্য অবশ্য সেই ধাক্কার খুব বেশি প্রভাব ফেলতে দেননি। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার। দলীয় ৭০ রানে সাকিব ফেরার পরও একপাশ ধরে রেখে দলকে জয়ের পথেই রাখেন সৌম্যই। তবে ৪৯ বলে ৯টি চার ও এক ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৮ রানে সৌম্য আউট হলে কিছুটা শঙ্কা জাগে।
সৌম্যর আউটের পর ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ছিল ৩৯ বলে ৬১। শঙ্কা আরও বাড়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামা আফিফ (১৪) ফিরে গেলে। ২১ বলে ৩৬ রানের সমীকরণ মাথায় নিয়ে উইকেটে আসেন শামীম। উইকেটে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন তরুণ এই ব্যাটিং সেনসেশন।
১৮তম ওভারে ডিয়ন মায়ার্সকে টানা তিন চার মেরে ম্যাচের ছবিই বদলে দেন চাঁদপুরের তরুণ অলরাউন্ডার শামীম। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত ৪ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১৫ বলে ৩১ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম। তবে বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪৯ বলে ৬৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌম্য।
শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তাদিওয়ানাসে মারুমানি ও ওয়েসলি মাধেভেরে ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। এই দুজনের ৬৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ২০ বলে ১৭ রান করা মারুমানি আউট হলেও দ্বিতীয় উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে রানের চাকা সচল রাখেন মাধেভেরে। ৩৬ বলে ৫৪ রান করা মাধেভেরে সাকিবের বলে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯৩ রান তোলে জিম্বাবুয়ে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















