জয় দিয়েই শেষ করল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৬ ৯ আগস্ট ২০২১
মিরপুরের উইকেট যেন এই সিরিজের প্রতীক হয়ে থাকল। বোলাররা মুড়ি মুড়কির মতো উইকেট নিচ্ছেন আর ব্যাটসম্যানরা রানের জন্য সংগ্রাম করছেন। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিও এর ব্যতিক্রম হলো না। বাংলাদেশের ১২৩ রানের জবাবে ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৬২ রানে। ৬০ রানে ম্যাচ জিতে ব্যবধানটা ৪-১ করেছে বাংলাদেশ।
এই সিরিজে বোলারদের সাফল্যের সর্বশেষ সংযোজন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজেদের সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন সাইফউদ্দিন। বাজে একটা সিরিজ কাটিয়ে আসার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন না তিনি। চার ম্যাচ পর একাদশে ফিরেই সাইফউদ্দিন এই সিরিজে বোলারদের জয়গানই গাইলেন। এই সিরিজে আলোচনার কেন্দ্রে থাকা স্লো উইকেটের দারুণ ব্যবহার করে ৩ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
সাইফউদ্দিনের মতো প্রথম ম্যাচ নয় নাসুম আহমেদের। পুরো সিরিজই খেলেছেন নাসুম। শুরুতেই উইকেট নিয়েছেন, প্রয়োজনে ব্রেক থ্রু এনে দিয়েছেন। আজও এর ব্যতিক্রম হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট করেছেন আগের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ড্যান ক্রিস্টিয়ানকে। নাসুমের বলে বোল্ড হয়ে ক্রিস্টিয়ান ফিরেছেন ৩ বলে ৩ রান করে। এরপরই শুরু হয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল। চতুর্থ ওভারে আবারও বাংলাদেশকে আনন্দে ভাসান নাসুম। তাঁর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরেছেন এই সিরিজে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান মিচেল মার্শ (৪)।
এক প্রান্তে অস্ট্রেলিয়ানদের আশা দেখিয়েছেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে অষ্টম ওভারে সাকিবের বলে বোল্ড হয়ে ২২ বলে ২২ রান করে ফেরেন তিনিও। শেষ পর্যন্ত সাকিবের স্পিনের কাছেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। শেষ আট রানে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৬২ রানে। ৩.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সাকিব।
এর আগে আগের দুই ম্যাচের মতো টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিং জুটির দুর্দশা কাটাতে সৌম্যকে চারে নামিয়ে নাঈমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদী হাসান। পরিবর্তনের ফলও এসেছে হাতেনাতে। আগের চার ম্যাচে (১৫, ৯, ৩, ২৪) রানের ওপেনিং জুটির পর আজ ৪২ রানের জুটি উপহার দিয়েছেন নাঈম-মেহেদী। দুজনের দারুণ জুটির পরও বাংলাদেশের স্কোর ১২২ রানের বেশি এগোয়নি। এ জন্য অবশ্য মিরপুরের স্লো উইকেটের সঙ্গে ব্যাটসম্যানরাও দায় এড়াতে পারেন না।
শুরুটা ওপেনার মেহেদীকে দিয়ে। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়েছেন এই অলরাউন্ডার। এই ওভারে বলের লাইন খুঁজে পেতেই হিমশিম খেয়েছেন অ্যাস্টন অ্যাগার। ওয়াইডও দেন তিনটি। থেমে আসা বলটাতে আগেভাগে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মেহেদী (১৩)। শুরুতে দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা আর টার্নারকে দারুণ স্বচ্ছন্দে খেললে সময়ের সঙ্গে ছন্দ হারিয়েছেন আরেক ওপেনার নাঈম। মূলত পেসাররা আক্রমণে আসার পর আর হাতে খুলে খেলতে পারেননি নাঈম।
মিরপুরের স্লো উইকেট দারুণভাবে কাজে লাগিয়েছেন নাথান এলিস-ক্রিস্টিয়ানরা। ক্রিস্টিয়ানের সেই স্লো বোলিং বৈচিত্র্যের কাছে হার মেনে ২৩ বলে ২৩ রান করে ফেরেন নাঈম। এরপর ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলে ছিলেন সাকিব (১১), মাহমুদউল্লাহ (১৯)। সৌম্য সরকার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ভালো কিছুর আশা জাগিয়ে ক্রিস্টিয়ানের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন ১৮ বলে ১৬ রান করে। বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ১২২ রানে আটকে রেখেও শেষ পর্যন্ত লাভ হয়নি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা হেরেই সিরিজ শেষ করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















