জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ নিহত ৮
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২০ ১২ এপ্রিল ২০১৯
জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এতে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জেলা সদরের বানিয়াপাড়া এলাকার ভূতগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এমপি নামের যাত্রীবাহী বাস বগুড়া থেকে জয়পুরহাট আসার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়।
মৃত্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জাকিয়া সুলতানা (৬৫), পশ্চিম কড়িয়া গ্রামের ৭ মাস বয়সের শিশু হুমায়দা , কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকার কাদিরপুর গ্রামের হেনা (৩২), রংপুরের পীরগঞ্জ উপজেলার রিপা মূর্ম (৩)। এছাড়া রয়েছেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী শারমিন (১৯)। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আমমবাড়ী গ্রামে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম। এছাড়া বাসের জানালার গ্লাস ভেঙে ২৫ জনকে বের করেন বলে জানান স্থানীয় বানিয়াপাড়া মহল্লার শরিফ উদ্দিন।
গুরুতর আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছেভ তারা হলেন পপি (২৮), মীর্জা একরামূর কবীর (২৭), মুকুল (৩৫), আবু বকর সিদ্দিক (৪৭) ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা (৩৪), ফেরদৌস (৩৪), সিয়াবুল (২১), আলা উদ্দিন (৩৪), সঞ্জয় বিশ্বাস (২৭), আলম (৪৩) , আসলাম (২৭), সোহাগী (২৩), সুরভী (২৫), ছোনেকা (৩৫) ও সাজেদা (৫৬)। আবেদ আলী (৫৫), সোয়ানা মিশু (১৯), কলিম উদ্দিন (৬৮), আবুল হোসেন (৬০), অরুণ মন্ডল (৬১), রাসেল (৩০), সিরাজুল (২১), প্রমীলা (২৮), জবা (২৬) ও মতিউর (৩৬)। এছাড়া ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
জেলা প্রশাসনের তরফে তাৎক্ষণিকভাবে মৃত পরিবারের সহায়তা হিসেবে ২০ হাজার টাকা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিক্যাল এসোসিয়েশন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

