জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ টাইগার যুবাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫০ ১৪ মার্চ ২০২১
মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উলভসকে শেষ ওয়ানডেতেও হারালো বাংলাদেশ ইর্মাজিং দল। রোববার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টাইগার যুবারা ৫ রানে হারায় আইরিশ তরুণদের। ফলে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
সিরিজের প্রথম ওয়ানডে করোনার কারণে বাতিল হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে, তৃতীয়টিতে ৬ উইকেটে এবং চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইর্মাজিং দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড উলভস।
ব্যাট হাতে শুরুতেই ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ৩ রান করেন তিনি। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেন। এরপর একপ্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন জয়।
মিডলঅর্ডারে কারো সঙ্গে বড় জুটি গড়তে না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তিন নম্বরে নামা এ ব্যাটসম্যান। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৩৫ বলে ৯ চার এবং ৩ ছক্কায় ১২৩ রান করেন তিনি।
মিডলঅর্ডারে তৌহিদ হৃদয় ২০, শাহাদাত হোসেন ১৩, শামিম হোসেন ১১ এবং উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন। ফলে ২ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের মার্ক আডাইর ৩ উইকেট নেন।
জবাবে ভালো শুরু করতে পারেনি আয়ারল্যান্ডও। ওপেনার জেরেমি ললর খালি হাতে ফিরলেও আরেক ওপেনার স্টিফেন ডোহেনি ৮১ রান করেন। এছাড়া আদাইর ৪৫ ও উইকেটরক্ষক নিল রক ৩৫ রান করেন।
শেষ ১৬ বলে ১ উইকেট হাতে নিয়ে ২৪ রানের প্রয়োজন ছিল তাদের। কিন্তু ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯ উইকেটে ২৫৫ রান তুলে ম্যাচ হারে সফরকারীরা। বাংলাদেশের সাইফ ৩, শফিকুল ইসলাম-তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন জয়।
ওয়ানডে লড়াই শেষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। কিন্তু করোনার কারণে নিজ দেশে কোয়ারেন্টাইন নিয়ম এড়াতে ১৬ মার্চ একটি টি-টুয়েন্টি খেলেই দেশে ফিরে যাবেন আইরিশ যুবারা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















