ঢাকা, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ৪ কার্তিক ১৪৩৩
good-food
২৬৩

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৩ ২৫ নভেম্বর ২০২১  

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এরই মধ্যে দিয়ে সাদা জার্সিতে তার দীর্ঘ একযুগের ক্যারিরের সমাপ্তি ঘটলো।

অবশেষে অবসরের চার মাস পর মাহমুদউল্লাহ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি টেস্টকে বিদায় বললেন।

বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। বল হাতে নিয়মিত না হলেও নামের পাশে আছে ৪৩টি উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর