ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৫৯৫

ট্রাম্প-বাইডেন সমানে সমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ৩ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল জানা গেছে। একটিতে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর অন্যটিতে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।  

 

সোমবার (২ নভেম্বর) রাতের প্রথম প্রহরেই রাজ্যের অন্যতম শহর ডিক্সভিল নচের একটি কেন্দ্রের ভোট গ্রহণ এবং গণনা শেষ হয়। সেখানে মোট ভোট পড়েছে পাঁচটি। সবকটি গেছে বাইডেনের ঝুলিতে।

 

প্রথানুযায়ী, ওই দিন মধ্যরাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে গিয়েছিলেন ওই এলাকার ভোটাররা। 

 

নিকটবর্তী মিসফিল্ডে একটি কেন্দ্রে ২১টি ভোট পড়ে। যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেয়ার ঐতিহ্য রয়েছে ডিক্সভিল নচ, মিসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের।