ট্রাম্পকে পাঠানো বিষ ‘রাইসিন’ কতটা বিষাক্ত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৮ ২০ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে মারাত্মক বিষাক্ত পদার্থ ‘রাইসিন’ মেশানো ছিল। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেটি জব্দ করা হয়েছে।
যেকোনও চিঠি হোয়াইট হাউজের ঠিকানায় পৌঁছে দেয়ার আগে পরীক্ষা-নিরীক্ষার আলাদা কার্যালয় রয়েছে। সেখানেই বিষয়টি ধরা পড়ে। খামের ভেতরে চিঠিতে রাইসিন মেশানো ছিল। যে বীজ থেকে ক্যাস্টর অয়েল তৈরি হয়, সেটি থেকেই এ বিষ বানানো যায়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, রাইসিন তীব্র বিষাক্ত উপাদান। কয়েকটা লবণ দানার পরিমাণ তা খেলে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এটি কোনোভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সঙ্গে কিংবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে।
সিডিসি জানিয়েছে, কি পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে সেটার ওপর নির্ভর করে ৩৬-৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে। এর বিষক্রিয়া প্রতিরোধে কোনও প্রতিষেধক নেই। ল্যাব পরীক্ষাতেও চিঠিতে রাইসিনের উপস্থিতি শনাক্ত হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে। এ চিঠি কোথা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আর কাউকে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে কি-না সেটিও তদন্ত করছে সংস্থা দুটি। মার্কিন টেলিভিশন সিএনএনকে এফবিআই জানিয়েছে, আপাতত কোনও ধরনের ঝুঁকি দেখছি না।
তবে নিউইয়র্ক টাইমসকে এক কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি কানাডা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। গেল শনিবার কানাডিয়ান পুলিশ জানিয়েছে, তদন্তে এফবিআই’র সঙ্গে কাজ করছে তারা।
সিডিসি বলছে, রাইসিন দিয়ে তৈরি গুঁড়া ও স্প্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব।
এর আগেও হোয়াইট হাউজের উদ্দেশ্যে রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য কয়েকজন কর্মকর্তাকে এর গুঁড়া মেশানো চিঠি পাঠানো হয়। যার দায়ে ২০১৪ সালে মিসিসিপির এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এর চার বছর পর ২০১৮ সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং হোয়াইট হাউজে একই ধরনের চিঠি পাঠানোর জন্য সাবেক সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়।
উল্লেখ্য, রাইসিন এক ধরনের প্রাণঘাতী বিষ, যা ক্যাস্টর বীজ থেকে উৎপাদিত হয়। এটি বাংলাদেশে ভেন্না গাছ নামে সমধিক পরিচিত। রূপচর্চাসহ নানা কাজে ক্যাস্টর অয়েল ব্যবহৃত হয়। তবে এটি বিষাক্ত গাছ। এর বৈজ্ঞানিক নাম রাইসিন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







